ডেস্ক রিপোর্ট বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স আজ ৩০ আগস্ট এক বিবৃতিতে জ্বালানি তেলের দাম বাড়ানো ও কমানো নিয়ে সরকারের বর্তমান কার্যক্রম সাধারণ মানুষের সাথে মশকরা বলে তীব্র সমালোচনা করেছেন।
বিবৃতিতে বলা হয়, আমরা সব সময় দেখে ও বলে আসছি, সরকারের জ্বালানি নীতি ও কৌশল ভুল, দুর্নীতিগ্রস্থ, লুটেরাবান্ধব।
সরকার জানে, জ্বালানির সাথে দেশের অর্থনীতি-দ্রব্যমূল্য-খাদ্য নিরাপত্তার নিবিড় সম্পর্ক আছে। তারপরও সরকার এই খাতে সিদ্ধান্ত নেবার সময় সাধারণ মানুষের স্বার্থ বিবেচনায় নেয়নি।
করোনার সময় যখন বিশ্ববাজারে দাম সর্বনিম্ন পর্যায়ে ছিল তখন তা আমদানি করে বেশি দামে মানুষের কাছে বিক্রি করেছে।
আবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অজুহাতে জ্বালানি তেলের দাম লিটারে ৩৪, ৪৪ ও ৪৬ টাকা বাড়িয়ে মানুষের জীবন দুর্বিষহ করে দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ‘সরকার তার আর্থিক সংস্থান ও আইএমএফ এর শর্তের কাছে দেশের মানুষকে সঁপে দিয়ে সাধারণ মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছে।’
বিভিন্ন সময়ে জ্বালানির দাম বাড়ালেও যুদ্ধের অজুহাতে এবারের মূল্যবৃদ্ধি ছিল আরও নিষ্ঠুর।
জনমতের তোয়াক্কা না করে তাদের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কমিউনিস্ট পার্টি-বাম গণতান্ত্রিক জোটসহ অন্যান্য রাজনৈতিক দল-সংগঠন ও সাধারণ মানুষের তীব্র প্রতিবাদের মুখে মাত্র পাঁচ টাকা কমানোর সিদ্ধান্ত শুধু হাস্যকরই নয়, এটা জনগণের সাথে নিষ্ঠুর তামাশা।
বিশ্ব বাজারে যখন দাম কমছে তখন সরকার এখানে মুখ রক্ষার নামে মানুষের সাথে যে রসিকতা করছে তার ভেতর দিয়ে সরকারের মনোভাব আবারও পরিস্কার হোল যে সরকার সাধারণ মানুষের মতামতের গুরুত্ব দেয় না। তাদের লক্ষ্য ধনী লুটেরাদের স্বার্থ রক্ষা করা।
নেতৃবৃন্দ বিশ্ববাজারে তেলের দাম কমে আসার প্রেক্ষিতে দেশে ও যৌক্তিক হারে দাম কমানো, জনবান্ধব জ্বালানি নীতি গ্রহণ, জ্বালানি খাতের দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা বন্ধ করার দাবি জানান।
স্টাফ রিপোর্টার: গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসনসহ ৬ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী শান্তিপূর্ণ লংমার্চ শুরু হয়েছে। শনিবার সকা ...
স্টাফ রিপোর্টার: এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেড়শ টাকার লাঞ্চের গল্প আর ৫০ হাজার ফ্যামিলি কার্ড ছাড়া গত ৬ মাসে বিএনপি সরকারের বলার মত আর কোন সাফল্য নাই”। ৬ দফা দাবিতে ১১ দলী ...
বিশেষ প্রতিনিধি, নরসিংদী: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্র ...
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
সব মন্তব্য
No Comments