চট্টগ্রাম অফিস : নোয়াখালীর চাটখিলে ভ্রাম্যমাণ আদালত অবৈধভাবে ফুটপাত দখল করে সবজি ও ফল বিক্রি করার দায়ে ৫জনকে অর্থদন্ড করায় হয়েছে।
রোববার (১৯জানুয়ারী) বিকেলে চাটখিল পৌর শহরের সরকারি হাসপাতাল সড়কে অবৈধভাবে ফুটপাত দখল করে সবজি ও ফল বিক্রি করার দায়ে ৫জনের জরিমানা আদায় করে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব উসমান।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান জানান, স্থানীয় সরকার পৌরসভা আইন ২০০৯ অনুযায়ী ৫ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানজট নিরসনে চাটখিল উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন এছাড়া ফুটপাত দখলমুক্ত রাখার জন্য সকল স্থাপনা সরিয়ে দেওয়া হয়।
এ সময় ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন চাটখিল থানা পুলিশের একটি টিম ও পৌরসভার কর্মচারীরা।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. শাহজাহান বিশ্বাস (৬৫) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার শিকাপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্র ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: পিরোজপুরে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পিরোজপুরের কদ ...
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
সব মন্তব্য
No Comments