ভোলা প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মিজানুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িক ভাবে পদ থেকে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৬ জুলাই) ভোলার দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের সভাপতি মো. নিজাম উদ্দিন রাসেল ও সাধারন সম্পাদক মো. শেখসাদী লিমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়, ১৫ নং অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. মিজানুর রহমানকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক ভাবে সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা হলো এবং আপনাকে কেন বহিস্কার করা হবে না তার উপযুক্ত কারণসহ লিখিত জবাব পাচঁ (৫) কার্যদিবসের মধ্যে স্ব-শরীরে উপস্থিত হয়ে দক্ষিণ আইচা থানা ছাত্রলীগ কার্যালয়ে জমা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমানের ফোন নাম্বারটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া নেওয়া যায়নি।
উল্লেখ্য- গত সপ্তাহখানের আগে দক্ষিণ আইচা থানার অধ্যক্ষ নজরুল নগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের কামরুল নামের এক কৃষকের বাড়ি থেকে একটি গরু চুরি হয়ে যায়। এতে গরুর মালিক কামরুল অনেক খোঁজাখুজির করে গরু পাননি।
গত শনিবার বিকেলে কামরুল জানতে পারে স্থানীয় ছাত্রলীগ নেতা মিজান ওই গরু আঞ্জুরহাট বাজারে বিক্রি করেছেন এমন সংবাদে কামরুল হাটে গিয়ে গরুটি তার দাবি করে। এতে মিজানের গরু চুরির ঘটনা এলাকায় ফাসঁ হয়ে যায়। বিষয়টি জানাজানি হলে স্থানীয় ব্যক্তিদের চাপে মিজানের সমর্থকরা চোরাই গরু উদ্ধার করে ইউনিয়ন পরিষদে রাখেন। এর আগেও ওই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের রমিজ চৌকিদারের গরু চুরি করার অভিযোগ রয়েছে। বর্তমানে ওই গরু রমিজ চৌকিদারের জিম্মায় তার বাড়িতে রয়েছে।
গরু চুরির বিষয়টি বিভিন্ন গনমাধ্যমে প্রকাশ ও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে নজরে আসে দক্ষিণ আইচা থানা ছাত্রলীগের।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments