ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ছাত্র, পুলিশ এবং সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা এবং ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর বাড়ি বঙ্গবন্ধুর স্মৃতি ,৩ নম্বর,২৩ বঙ্গবন্ধু এভিনিউ সহ- বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগ এর তীব্র নিন্দা জানিয়েছে যুবলীগ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজা।
প্রেস বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় জানান, আওয়ামী লীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্র নায়ক শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগের পর সোমবার থেকে ধারাবাহিকভাবে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ,সহযোগি সংগঠনের নেতাকর্মী , পুলিশ ও সাধারণ মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্মম অত্যাচার চালানো হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে তাদের বসতবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান। দুর্বৃত্তের বর্বরোচিত হামলায় শত শত মানুষের প্রাণহানি ঘটেছে। আমরা বর্বরোচিত এসব হত্যাকাণ্ড ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
একই সঙ্গে দেশের কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠানে প্রকাশ্যে হামলা -অগ্নি সংযোগ, শ্রমিকদের আগুনে পুড়িয়ে হত্যা করে সকল মালামাল ও যন্ত্রপাতি লুটপাট করা হচ্ছে। যা ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তীতে ও এহেন নেক্কারজনক ঘটনাকে হার মানিয়েছে।এসব নৈরাজ্য -অগ্নিসংযোগ প্রতিরোধে সেনাবাহিনী সহ সকল দেশপ্রেমিক নাগরিককে অগিয়ে আসতে হব। এ পর্যন্ত যতগুলো মানুষ হত্যা হয়েছে এবং মানুষের বাড়ি ঘর মিল ফ্যাক্টুরি দোকান পাট পুড়ছে এবং লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনার দাবি জানান।
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতিকে কোরআন বিরোধী সম্পত্তি হস্তান্তর আইনে স্বাক্ষর না করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জাতীয় ফতোয়া বোর্ড। সংগঠনটির পক্ষ থেকে শতাধিক বিশিষ্ট মুফতির স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্ব ...
স্টাফ রিপোর্টার: ‘গতকালকে আমি যে পরিস্থিতির মুখোমুখি হয়েছি, তাতে এই সংসদে কোনও ডিসেন্ট ভয়েস রেকর্ড করা যায় বলে আমার মনে হয়নি’—উল্লেখ করে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
সব মন্তব্য
No Comments