ভারতের প্রতিক্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ও সংবাদ সম্মেলন নিয়ে সৃষ্ট কূটনৈতিক বিতর্কের মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় (এমইএ) স্পষ্ট করেছে, শেখ হাসিনার বক্তব্যকে ভারত সরকার অনুমোদন বা সমর্থন করে না।
শুক্রবার (৭ আগস্ট) নয়াদিল্লিতে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, শেখ হাসিনার সংবাদ সম্মেলন বা বক্তব্য আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পৃক্ততা ছিল না। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে দেওয়া বক্তব্যের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, “আমরা সেখানে যা বলা হয়েছে, তার কোনো কিছুকেই অনুমোদন করি না।”
জয়সোয়াল আরও বলেন, এ বিষয়ে ভারতের অবস্থান আগেও যেমন ছিল, এখনও তেমনই রয়েছে। ভারতের সরকার এ আয়োজনের আয়োজক নয় এবং এটি কোনো সরকারি কর্মসূচির অংশও নয়।
এর আগে শেখ হাসিনার ভার্চ্যুয়াল বক্তব্য ও পরবর্তীতে সংবাদ সম্মেলন ঘিরে বাংলাদেশ সরকার উদ্বেগ প্রকাশ করে। ঢাকার পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের রাজনৈতিক কর্মসূচি দুই দেশের সম্পর্কের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ বিষয়টি ভারত সরকারকে আগেই অবহিত করেছিল বলেও দাবি করে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য পুনর্ব্যক্ত করেছে, শেখ হাসিনার অনুষ্ঠানটি একটি বেসরকারি গণমাধ্যম-সংশ্লিষ্ট সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এবং এতে ভারত সরকারের কোনো ভূমিকা ছিল না। একই সঙ্গে নয়াদিল্লি জানায়, প্রতিবেশী বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে তাদের সরকারি অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
কূটনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে কেন্দ্র করে ঢাকা-নয়াদিল্লি সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হলেও ভারতের সর্বশেষ বক্তব্যে সরকারিভাবে নিজেদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করেছে নয়াদিল্লি। বিশেষ করে, শেখ হাসিনার ব্যক্তিগত বা রাজনৈতিক বক্তব্যকে ভারত সরকারের অবস্থান হিসেবে দেখার সুযোগ নেই—এ বার্তাই জোরালোভাবে তুলে ধরা হয়েছে।
স্টাফ রিপোর্ট: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শিগগিরই সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত ৩১ আগস্ট প্রধানমন্ত্রীকে পাঠানো এক আনুষ্ঠানিক চ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনার মাফিয়া শাসনামলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে গুম ও ভীতির সংস্কৃতি গড়ে তোলা হয়। বিরোধী রাজনৈতিক মতা ...
স্টাফ রিপোর্টার: নতুন জাতীয় পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সাংবাদিকদের সুযোগ-সুবিধার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বল ...
স্টাফ রিপোর্টার: মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলাম। মঙ্গলবার (১ সেপ্টেম্বর ...
সব মন্তব্য
No Comments