স্টাফ রিপোর্টার: দুর্ঘটনায় বাম পায়ে আঘাতপ্রাপ্ত বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলামকে দেখতে শনিবার তার বাসভবনে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এসময় রিজভী আহমেদ ডা. রফিকের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সহপ্রচার বিষয়ক সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য মাহবুব আনাম স্বপন প্রমুখ।
উল্লেখ্য, গত সোমবার ডা. রফিক ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়িতে গিয়েছিলেন দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করতে। সেখান থেকে বিকেলে ঢাকায় ফিরে রাজধানীর শান্তিনগরে চেম্বারে যাওয়ার সময় রোড ডিভাইডার পার হবার দূর্ঘটনার শিকার হোন ডা. রফিকূল ইসলাম। পরে তার এমআরআই ও পায়ের এক্স-রে করালে লিগামেন্ট ও টেন্ডনে সমস্যা ধরা পরে। পরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থপেডিক বিশেষজ্ঞ একদল চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। বিভিন্ন রিপোর্ট পর্যালোচনা করে চিকিৎসকদের পরামর্শে আপাতত কমপক্ষে ৩ সপ্তাহ বিশ্রামে আছেন তিনি।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments