সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুর র্যাব শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে একটি পিকআপ ভর্তি ২৬০ বোতল ভারতীয় বিদেশি মদ জব্দ করেছে।
শুক্রবার (১১ জুলাই) সকাল সাড়ে ৭টায় র্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।
শুক্রবার (১১ জুলাই) দুপুরে জামালপুর র্যাব-১৪ সংবাদ সম্মেলন করে জানান, 'গোপন সংবাদের ভিত্তিতে শেরপুরে সীমান্তবর্তী পশ্চিম চাঁদগাঁও এলাকা থেকে একটি পিকআপে করে বিপুল পরিমাণ ভারতীয় বিদেশি মদ ঢাকায় নিয়ে যাচ্ছে এমন সংবাদে র্যাবের একটি দল অভিযানে গেলে মাদক কারবারিরা পিকআপটি নিয়ে পালানোর চেষ্টা করে। প্রায় ৩০ মিনিট ধাওয়া শেষে চাঁদগাঁও গ্রামের কাঁচা রাস্তায় পিকআপটি ফেলে পালিয়ে যায় তাঁরা। পরে তল্লাশি চালিয়ে পিকআপ থেকে ২৬০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লাখ ৭২ হাজার টাকা।
জামালপুর র্যাব-১৪ কোম্পানি কমান্ডার এটিএম আমিনুল ইসলাম বলেন, 'এ ঘটনায় পলাতক মাদক কারবারিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং জব্দকৃত আলামত নালিতাবাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া পলাতকদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : নারী থেকে পুরুষ হওয়ার স্বপ্নে অপর এক যুবতীকে সাথে নিয়ে প্রথম ধাপ স্তন অপারেশন করেছিলেন রোজি আক্তার লিজা (৩১) নামের এক যুবতী। অপারেশনের কয়েক ঘন্টা পরে তার (লিজা) মৃত্যু হয়েছে ...
মহাসিন মিঞা লিটন, বরিশাল অফিস: বরিশালের উজিরপুর উপজেলার পূর্ব সাতলা ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।এ বিষয়ে সাতলা ইউন ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
সব মন্তব্য
No Comments