ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: আখাউড়ায় র্যাবের অভিযানে বিভিন্ন রকমের মাদকসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার মিনারকুট থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মিনারকোট গ্রামের নূর মোহাম্মদের ছেলে মো. মুরসালিন (২৫) ও ধর্মনগরের মো. লিটনের ছেলে মো. আরিফ (২৫)। এ সময় তাদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা, আট ক্যান বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মিনারকোট গ্রামের আনন্দবাজার এলাকার মুরসালিনের পোল্ট্রি মুরগির দোকানের সামনে অভিযান চালানো হয়। এ সময় মুরসালিন ও আরিফকে আটক করে তাদের কাছ থেকে বিভিন্ন রকমের মাদক উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন যাবত মাদক চোরাচালান করছিলো বলে জিজ্ঞাসাবাদের স্বীকার করেছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিশেষ প্রতিনিধি, নিউইয়র্ক: জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ‘High-level Meeting to Address the Existential Threats Posed by Sea-Level Rise’ শীর্ষক উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহম ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।জাতিসংঘ কর্মকর্তা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
সব মন্তব্য
No Comments