ডেস্ক রিপোর্ট : লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে বাংলাদেশের দক্ষিণপশ্চিমাঞ্চল হয়ে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে , এছাড়া দেশেে অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ।সারাদেশে রাতের তাপমাত্রা প্রায অপরিবর্তিত থাকতে পারে।
ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় (০৮-১২) কিঃ মিঃ।যা অস্থায়ীভাবে দমকায় ঘন্টায় ( ৩০-৪০) কিঃ মিঃ।
আজ সকাল ০৬ টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৯০%
আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ০৬ টা ৪৭ মিনিট।
আগামীকাল ঢাকায় সূর্যোদয় ভোর ০৫ টা ১১ মিনিট।
পরবর্তী ৭২ ঘন্টার আবহাওয়ার অবস্থা (২ দিন) সামান্য পরিবর্তন হতে পারে।
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্য ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ ও নেপালের স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে জাতিসংঘের সাধারণ পরিষদ। এ বিষয়ে সাধারণ পরিষদকে সুপারিশ করেছে অর্থনৈ ...
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে সংসদীয় বিধি ও চর্চা লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটি এটিকে সংখ ...
স্টাফ রিপোর্টার: মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানী ঢাকাসহ দেশের অধিকাংশ জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝার ...
সব মন্তব্য
No Comments