মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার কাদিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে মহাসড়কে প্রথমে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল দুটি দুইদিকে ছিটকে পড়ে। এরমধ্যে একটি মোটরসাইকেল গিয়ে ঢুকে পড়ে পাথর বোঝাই একটি ট্রাকের নিচে। এ সময় এই ট্রাকটি বাইক চালককে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি জানান, দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের দুজন আহত হয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত-নিহত কারও নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক ফেলে পালিয়েছেন। ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তিরও লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
সব মন্তব্য
No Comments