বিশেষ প্রতিনিধি॥ শুক্রবার (৩ জানুয়ারী) ও শনিবার (৪ জানুয়ারী) দৈনিক আজকের বার্তা ও বরিশাল ক্রাইম নিউজসহ বিভিন্ন পত্রিকা এবং অনলাইন নিউজ পোর্টালে ‘বানারীপাড়ায় চাখারের চাউলাকাঠী ইসলামিয়া ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষকে পদত্যাগ করাতে জোরপূর্বক স্বাক্ষর নেওয়ার অভিযোগ’ শিরোণামে প্রকাশিত সংবাদটি যে অভিযোগের বরাত দিয়ে প্রকাশ করা হয়েছে সেই অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মাদরাসার সহকারি অধ্যাপক (আরবী) মো. ইয়াসিন দাবি করেছেন। তিনি বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমএমএ জলিল পদত্যাগ করলে আমার সেই পদে দায়িত্ব পাওয়ার কোন সুযোগ নেই। তাহলে আমি কেন তাকে পদত্যাগ করাতে চাইবো? তার এই পদত্যাগের বিষয়ে আমি কোনভাবেই জড়িত নই। আমার পেশাগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুন্ন করার ঘৃণ্য প্রয়াসে ও হয়রাণির উদ্দেশ্যে আমার বিরুদ্ধে বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মাদরাসার সভাপতি মোঃ ওবায়দুল্লাহ্ মহোদয়ের বরাবরে মিথ্যা, ভিত্তিহীন ও মনগড়া লিখিত অভিযোগ করা হয়েছে। আমি ওই মিথ্যা অভিযোগের বরাতে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এ ব্যপারে তিনি বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও মাদরাসার সভাপতি মোঃ ওবায়দুল্লাহ্র কাছে লিখিতভাবে জানাবেন বলেও জানান।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীদের একটি ঝটিকা মিছিলের ঘটনায় সাতজনকে আটক করেছে পুলিশ।শুক্রবার জুমার নামাজের পর নগরীর কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম রোড এলাকায় ‘দেশ ...
মোঃ মহশীন আলী: প্রায় এক যুগ পর রাণীশংকৈলে একজন ভালো সহকারী কমিশনার (ভূমি) পেয়েছে উপজেলাবাসী। তিনি জনাব মো. মুজিবুর রহমান। একজন সৎ, সুদক্ষ, কর্মপরায়ণ ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার কর্মগুণে ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : পরকীয়ার সম্পর্কে ভ্যান চালকের স্ত্রীকে ভাগিয়ে নেয়ার ঘটনায় সৃষ্ট বিরোধের জেরধরে নৃশংস হত্যাকান্ডের ঘটনা ঘটেছে।সুমন সিকদার (৩৮) নামের ভ্যান চালককে এক যুবদল কর্মীসহ তার সহযোগির ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে গলায় ফাঁস লাগানো অবস্থায় পুলিশ সদস্যর স্ত্রী রুনা আক্তারের (২৮) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশাল নগরীর ২২ নম্বর ...
সব মন্তব্য
No Comments