স্টাফ রিপোর্টার: তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্নে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ এর নেতৃত্বে ও তিতাস মেট্রো ঢাকা বিক্রয় বিভাগ-৩ এর সহযোগিতায় আজ খিলগাঁও, বাসাবো ও সবুজবাগে অভিযান পরিচালনা করা হয়েছে।
অভিযানে খিলগাঁও তিলপাপাড়া ঝিলপাড় মসজিদের পাশে তিনটি বাড়ীতে অবৈধভাবে গ্যাস ব্যবহারের করায় ১০০ ফুট ৩/৪” সার্ভিস লাইন ডাউন করে কিল করা হয়েছে। এতে ৬০টি ডাবল চুলার ১২৬০ সিএফটি গ্যাস ব্যবহার বন্ধ করা সম্ভব হয়েছে এবং ছয়টি ডাবল বার্নারের চুলা জব্দ করা হয়েছে।
অভিযানের দ্বিতীয় পর্যায়ে সবুজবাগের শাহজালাল হোটেল এন্ড রেস্টুরেন্ট কতৃক ২০০ সিএফটি/ঘন্টা গ্যাস অবৈধভাবে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করায় সার্ভিস লাইন ডাউন দিয়ে কিল করা হয়েছে। অবৈধভাবে গ্যাস ব্যবহার করায় উক্ত প্রতিষ্ঠানকে মোবাইল কোর্টের মাধ্যমে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ মোতাবেক ১,০০,০০০/- (এক লক্ষ টাকা) অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়েছে।
অভিযান ০২:
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সংযুক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে আজ অপর একটি অভিযানে জোবিঅ-আশুলিয়ার আওতাধীন সুরাবাড়ি, কাশিমপুর, গাজীপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ করা হয়েছে।
অভিযানে চারটি স্পটে প্রায় ২ কিলোমিটার দৈর্ঘ্যের বিতরণ লাইন ও ৬০০টি অবৈধ আবাসিক গ্যাস বার্নারের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ২ ইঞ্চি ব্যাসের ১০০ ফুট, ১ ইঞ্চি ব্যাসের ৪০০ ফুট (MS Pipe), ১ ইঞ্চি ব্যাসের ৩০০ ফুট (Plastic Pipe) ও ৩/৪ ইঞ্চি ব্যাসের ১৮৪ ফুট (MS Pipe) সহ সর্বমোট ৯৮৪ ফুট পাইপ উত্তোলনপূর্বক অপসারণ করা হয়েছে।
উল্লেখ্য, শ্রীপুর-কাশিমপুর ৮"x১৪০ পিএসআইজি বিতরণ লাইন হতে নিম্নমানের পাইপ দ্বারা অবৈধ বিতরণ লাইনসমূহ স্থাপন করা হয়েছিল।
এছাড়াও একটি পৃথক মামলায় ভাই ভাই হোটেল এন্ড রেস্টুরেন্ট নামীয় একটি হোটেল কর্তৃপক্ষকে মোবাইল কোর্টের মাধ্যমে ৭০,০০০/- (সত্তুর হাজার টাকা) অর্থদণ্ড প্রদানপূর্বক তাৎক্ষণিক তা আদায় করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু প্রতিরোধে নিজেদের ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫ ...
স্টাফ রিপোর্টার: দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে স্থায়ীভাবে যুক্ত করতে বড় ধরনের যোগাযোগ অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার। আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে সড়ক ও সেতু নির্মাণের মাধ্যম ...
বিশেষ প্রতিনিধি, নয়াদিল্লি: ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনের আউটরিচ সেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যোগ দেবেন কি না, সে বিষয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। আগামী এক বছর তিনি জাতিসংঘের সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল ও বৈশ্বিক বহুপা ...
সব মন্তব্য
No Comments