মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে বিকেলে নিখোঁজের পর সকালে আলিফ মোল্যা (৮) নামে এক স্কুল ছাত্রের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) সকালে স্থানীয় থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুরের মর্গে প্রেরণ করেছে। এর আগে, গত বৃহস্পতিবার বিকেলে আলিফ নিখোঁজ হয়। সে উপজেলার সাতৈর ইউনিয়নের কামারহাটি গ্রামের জাহিদুল ইসলাম মোল্যার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেল থেকে স্কুল ছাত্র আলিফ মোল্যা নিখোঁজ হয়। তার স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। সকাল সাড়ে ৯টার দিকে সাতৈর ফকির ভিটা বিলের একটি পুকুরে স্থানীয়রা তার মরদেহ ভেসে থাকতে দেখে পরিবারকে খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সহিদুল ইসলাম জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় মৃত ছাত্রের চাচা শামিম মোল্যা বাদী হয়ে থানায় অপমৃত্যুর মামলা করেছেন।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ এবার ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ উপলক্ষে আয়োজিত কনসার্ট বন্ধের দাবি জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ। গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও ...
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ৩ সেন্টিমিটার পানি বেড়েছে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার ...
মো:মেহেদী (ঝালকাঠি) কাঠালিয়া: ঝালকাঠির কাঠালিয়া-বান্ধাঘাটা-কৈখালী আঞ্চলিক সড়কের বান্ধাঘাটা ফকির বাড়ি এলাকায় অতিরিক্ত ওজনের পাথর বোঝাই ট্রাকসহ একটি বেইলি ব্রিজের পাটাতন ধসে পড়েছে। এতে উক্ত সড়কে স ...
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়ায় ৯ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে হাফেজ মো. রবিউল হাসান (২৪) নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড ...
সব মন্তব্য
No Comments