সৈয়দ মাহামুদ শাওন (রাজশাহী) : রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়ার ৩২ ঘণ্টা পর দুই বছরের শিশু সাজিদকে উদ্ধারের পর মৃত ঘোষণা করেছেন চিকিৎসকেরা। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে দীর্ঘ টানা উদ্ধার অভিযানের পর তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে দ্রুত তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা শিশুটিকে মৃত বলে নিশ্চিত করেন।
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, রাত ৯টার দিকে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চিকিৎসকেরা।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান বলেন, “নিখোঁজ হওয়ার পরপরই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট অভিযান শুরু করে। আমরা নিরবচ্ছিন্নভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছি। দুঃখজনকভাবে শিশুটিকে আর জীবিত ফেরানো সম্ভব হয়নি।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বার্নাবাস হাসদা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
উল্লেখ্য, বুধবার দুপুর ১টার দিকে মায়ের সঙ্গে হাঁটার সময় অসাবধানতাবশত কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের একটি পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় সাজিদ। গর্তটির মুখ খড় দিয়ে ঢেকে রাখা থাকায় বিপদের সম্ভাবনা আঁচ করতে পারেননি মা কিংবা শিশুটি।
স্থানীয়দের মতে, বছরখানেক আগে জমিতে সেচ দেওয়ার জন্য নলকূপটি খনন করা হলেও পানি না ওঠায় মালিক মাটি দিয়ে ঢেকে রাখেন। সাম্প্রতিক বৃষ্টিতে সেই ঢাকনা ভেঙে গর্তটি আবারও উন্মুক্ত হয়ে যায়।
মায়ের আর্তচিৎকারে স্থানীয়রা প্রথমে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এসে বিশেষ সরঞ্জাম ব্যবহার করে দীর্ঘ ৩২ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চালায়। অবশেষে বৃহস্পতিবার রাতে সাজিদকে উদ্ধার করা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments