স্টাফ রিপোর্টার: ৫ আগস্ট স্বৈরাচার পতনের দিন রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ হন ২১ বছরের অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমান। ঘাতকের বুলেট অন্ত্রের দুইপ্রান্ত ছিদ্র করে মেরুদন্ডের ভিতরে গিয়ে আটকে যায়। প্রাথমিকভাবে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার অন্ত্রের নষ্ট হওয়া অংশ অপারেশনের মাধ্যমে ঠিক করা হলেও স্পাইনাল কর্ডের সাথের সেই বুলেট আর বের করা যায়নি। দুইপাশে কিডনী ও নিচেই মূত্রথলীর অবস্থান অত্যন্ত স্পর্শকাতর স্থানে বুলেটটি বিঁধে থাকায় জটিল এই অপারেশনে চিরতরে পঙ্গুত্ব অথবা মৃত্যুর ঝুঁকি আছে সালমানের। পরপর দুই দফায় অপারেশন করেও বুলেটটি বের করা সম্ভব হয়নি।
বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে তার পরামর্শে গুলিবিদ্ধ আহত সালমানের চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।
রবিবার শাহবাগে সালমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর্থিক সহায়তা পৌঁছে দেন। একই সাথে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া শুরু করেন৷
ডা. রফিক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করেন। আগামীকাল সোমবার দেশবরেণ্য চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার জন্য পরবর্তী করনীয় নির্ধারিত হবে।
যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments