স্টাফ রিপোর্টার: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ঢাকায় পৌঁছে সরাসরি এভারকেয়ার হাসপাতালে গিয়েছেন। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা ১১টা ৫৫ মিনিটে শ্বাশুরী চিকিৎসাধীন রাজধানীর এভারকেয়ার হাসপাতেল পৌঁছান তিনি।
এরআগে শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ১০টা ৩৯ মিনিটে তাঁকে বহনকারী বিশেষ ফ্লাইটি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিএনপির মিডিয়া সেল এতথ্য নিশ্চিত করেন।
জানাগেছে , বিমান বন্দর থেকে সরাসরি ডা. জুবাইদা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। সেখানে তাঁর শ্বাশুরী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন রয়েছেন। তার সার্বিক পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নিতে মেডিকেল বোর্ডকে সহায়তা করবেন।
উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিতে ডা. জুবাইদা ঢাকায় এসেছেন।
উন্নত চিকিৎসার কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে আজ ঢাকায় আসতে পারছেন না। সব ঠিক থাকলে শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এয়ার অ্যাম্বুলেন্স ।
দলের মহাসচিব মির্জা ফকরুল গণমাধ্যমকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে খালেদা জিযার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় গঠিত মেডিকেল বোর্ড সিদ্ধান্ত দিবে খালেদা জিয়া উপযুক্ত কিনা। তারপর লন্ডন যাত্রার সিদ্ধান্ত নেওয়া হবে।
খালেদা জিয়ার সঙ্গে চিকিৎসকসহ মোট ১৮ জন সফরসঙ্গী হিসেবে লন্ডনে যাবেন। তারা হলেন- তারেক জিয়ার স্ত্রী ড. জুবাইদা রহমান, কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা ড. মুহাম্মদ এনামুল হক চৌধুরী. ডা. ফকরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদারন, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীম মাহফুজ, ভারপ্রাপ্ত চেয়ারম্যানর সহকারী মো. আব্দুল হাই মল্লিক, সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদার রহমান, গৃহকর্মী ফাতেমা বেগম ও গৃহকর্মী রুপা শিকদার।
২৩ নভেম্বর দিবাগত মধ্যরাতে বেগম জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়বেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান বেগম জিয়া। চিকিৎসার জন্য ১১৭ দিন লন্ডনে অবস্থান শেষে গত ৬ মে দেশে ফেরেন তিনি।
স্টাফ রিপোর্টার: সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার, ৬ জুলাই রাত পৌনে ১০টার দিকে সাভার থানা স্ট্যান্ডের ঈদগাহ মাঠে এনসিপির পূর্বঘোষিত জুলাই পদযাত্রা ও জ ...
স্টাফ রিপোর্টার: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব। এ লক্ষ্যে সরকার দেশের রাস্ত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠান আয়োজনের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।আজ রোববার (৫ জ ...
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের যথাযথ মূল্যায়ন ও পুনর্বাসন করা সরকারের পবিত্র দায়িত্ব। শহীদদের আত্মত্যাগকে স্মরণীয় করে রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ ...
সব মন্তব্য
No Comments