রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার অদম্য মেধাবী আয়শা যেন আঁধার ঘরে চাঁদের আলো হয়েছে। এবছর এসএসসি পরীক্ষায় সে উপজেলার বাইশারী মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে অংশ নিয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। ভ্যান চালক কন্যা আয়শা ঠিকমতো তিন বেলা খেতে,ভালো পোশাক ও প্রাইভেট পড়তে না পারলেও সে তার অদম্য ইচ্ছা শক্তি ও নিরলস অধ্যবসায় দিয়ে এ কৃতিত্ব অর্জণ করেছে। আয়শা অর্থাভাবে নিজে প্রাইভেট পড়তে না পারলেও অন্যদের প্রাইভেট পড়িয়ে নিজের লেখাপড়া চালিয়েছে। এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জণ করেও আয়শার মনে এতটুকু স্বস্তি নেই তার ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জণ করার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে দারিদ্রতা । নিত্য দারিদ্রতার সঙ্গে সংগ্রাম করা আয়শা ভবিষ্যতে প্রকৌশলী হয়ে উন্নত-সমৃদ্ধ সোনারবাংলা বির্নিমানে ভূমিকা রাখতে চায়। উপজেলার বাইশারী গ্রামের ৫ কন্যার জনক ভ্যান চালক মো. মজিবর সরদার ও গৃহিনী সালেহা বেগম মেয়ের এ সাফল্যে উচ্চ¦সিত হলেও আয়শার উচ্চশিক্ষার ব্যয়ভার বহন নিয়ে তাদের চোখে ঘোর অমানিশার অন্ধকার। ছেলে না থাকায় মেয়েদেরকে সুশিক্ষিত করে সংসারে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চায় তারা। এদিকে আয়শা তার এ সাফল্যে বাবা-মা ও বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি বিশেষ কৃতজ্ঞ জানিয়ে ভবিষ্যতে উচ্চ শিক্ষা অর্জনে মাদার অব হিউম্যানিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তবানদের সহায়তা কামনা করছে।
স্টাফ রিপোর্টার: ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হল ডিবেটিং ক্লাব আয়োজিত ৫ম হাজী মুহম্মদ মুহসীন স্মারক আন্তঃক্লাব ডিবেট চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয় সংসদের ...
স্টাফ রিপোর্টার: ঢাকার শেরেবাংলা নগরের ন্যাম ভবন থেকে দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মোছা. মাকছুদা ...
স্টাফ রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর ৫টা ৫০ মিনি ...
স্টাফ রিপোর্টার: দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে (কমলাপুর) দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী ট্রেনের কোচে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ...
সব মন্তব্য
No Comments