মো.পাভেল ইসলাম রাজশাহী: ছিনতাই করার 8৮ ঘন্টার মধ্যেই অপরাধীকে ধরতে সক্ষম হয়েছে রাজশাহীর বোয়ালিয়া থানা পুলিশ। শুক্রবার (২০ মে) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের একজন শিক্ষকের স্ত্রীর ব্যাগ ছিনতাই করে পালিয়ে যায় আব্দুল ওয়াদুদ বুলবুল নামের এই দুর্বৃত্ত। ব্যাগে দামি মোবাইল ও টাকা পয়সা ছিল।
আরএমপির সাইবার ক্রাইম ইউনিট এর সহযোগিতায় শনিবার (২১ মে) রাতে নওদাপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বুলবুল পপুলার হেলথ কেয়ার কোম্পানির প্রতিনিধি। তার পিতার নাম প্রকৌশলী আব্দুল হামিদ। তাদের চারতলা বাড়ি রয়েছে। এত কিছু থাকার পরও কেবলমাত্র নেশার টাকা যোগাড় করতে ছিনতাইয়ের পথ বেছে নেয় বুলবুল বলে স্বীকার করে পুলিশের কাছে।
দুই হাজার টাকা দামের দুই বোতল ফেনসিডিল ও আড়াইশো টাকা দামের ৪ টি ইয়াবা প্রতিদিন তার নেশার জন্য লাগতো। আগেও কয়েকবার ছিনতাই করেছে সে। ছিনতাই কাজটি বুলবুল একাই করত।
স্টাফ রিপোর্টার: সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বহুল প্রতীক্ষিত নতুন বেতন ও ভাতার প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ...
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের ৮ বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশংকা রয়েছে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীতে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে গভীর রাত পর্যন্ত একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মালিবাগ থেকে শুরু হয়ে মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, বাবুবাজার, মগবাজার, কাফরুল ...
বিশেষ প্রতিনিধ, নিউইয়র্ক: উন্নয়নশীল দেশগুলোর জন্য সাশ্রয়ী, নায্য ও ঝুঁকি-সংবেদনশীল অর্থায়ন নিশ্চিত করতে বৈশ্বিক আর্থিক কাঠামোর ব্যাপক সংস্কারের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্ট ...
সব মন্তব্য
No Comments