ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা- মাওয়া - ঢাকা এক্সপ্রেসওয়ের মালীগ্রাম ফ্লাইওভার উপর অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণে আগুন ধরে মর্মান্তিকভাবে ৭ জন নিহত হয়েছেন। নিহতদের মৃতদেহ পুড়ে অঙ্গার হয়ে যায়। অ্যাম্বুলেন্সের চালককে আহতাবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর এক্সপ্রেসওয়ে প্রায় দুই ঘন্টা যাবত যান চলাচল বন্ধ থাকে। কি কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন লেগে যায় তা নিশ্চিত হওয়া যায়নি। তবে এটি নিয়ন্ত্রণ হারিয়ে এপ্রোচের সাথে ধাক্কা লাগে এবং আগুন ধরে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। সিলিন্ডার বিস্ফোরণের কারণে অ্যাম্বুলেন্সটিতে আগুন ধরে যায় বলে ধারনা করা হচ্ছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ জিয়ারল ইসলাম বলেন, সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন ওই অ্যাম্বুলেন্সের যাত্রীরা । পথিমধ্যে মালিগ্রামে এক্সপ্রেসওয়ের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে অ্যাম্বুলেন্সে আগুন ধরে যায়।
ভাঙ্গা উপজেলার ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো : আবু. জাফর বলেন, সকাল ১০টা ৫৫ মিনিটে তারা খবর পেয়ে দুর্ঘটনাস্থলে পৌছান। তবে তার আগেই ভস্মীভূত অ্যাম্বুলেন্সের যাত্রীরা পুড়ে আঙ্গার হয়ে যায়। সম্ভবত ৬ জন যাত্রী ছিলেন। সকলেই মারা গেছেন। আমরা লাশ সনাক্তের চেষ্টা চালাচ্ছি। এদিকে ঘটনাস্থলে এসে হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। লাশগুলো পুড়ে নাড়িভুড়ি বেরিয়ে হাড়গুলো শুধু অবশিষ্ট রয়েছে। লাশের পড়া গন্ধে চারদিকে ছড়িয়ে পড়েছে।এর মধ্যে ১ জন শিশুর লাশ রয়েছে বলে ধারনা করা হয়েছে। প্রত্যক্ষদর্শী জীবন নামে এক রেল শ্রমিক জানান, হঠাৎ করে এম্বুলেন্সটি সজোরে ধাক্কা লেগে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আমরা এগিয়ে যাই।কিন্তু আগুনের তাপে নিকটে যাইতে পারিনি। মুহূর্তেই যাত্রীরা পুড়ে মারা যায়।কোন চিহ্নই নাই। এদিকে এত আকস্মিকতায় যে আগুনে যাত্রীরা মারা যাবে কেউ কল্পনাও করতে পারেনি। মাত্র ৫/৭ মিনিটের মধ্যেই সবাই পুড়ে আঙ্গার হয়ে যায়।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments