ইবি প্রতিনিধি : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সকল নেতাকর্মীকে উজ্জীবিত করতে এবং হল ইউনিট গুলোকে গতিশীল করার লক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের উদ্যোগে কর্মীসভার আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাতটার দিকে বঙ্গবন্ধু হল সভাকক্ষে প্রায় তিনশতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে উক্ত কর্মীসভাটি অনুষ্ঠিত হয়েছে। শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন মজুমদারের সঞ্চালনায় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাতের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়।
কর্মীসভায় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের কর্মীরা তাদের বক্তব্য রাখেন। এসময় শাখা ছাত্রলীগকে গতিশীল করতে পূর্ণাঙ্গ কমিটি গঠন, সকল হল ইউনিট কমিটি গঠনসহ নানা বিষয়ে পরামর্শ দেন তারা।
শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলেন, ইবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের পরিচয়ের কথা যদি বলি, ইবিতে আমার চেয়ে পরিচয়হীনভাবে কেও ছিল না। এখানে আমি গত সাত বছর যাবৎ ছাত্র রাজনীতি করেছি। সেক্রেটারী হওয়ার আগে কোনো কমিটিতে আমার সদস্য পদও ছিলো না। পরিচয়হীন থাকা কতটা কষ্টের তা আমি খুব ভালভাবে বুঝি। আড়াইমাস আগে আমি এবং আমার সভাপতি স্ব-শরীরে ঢাকায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারীর কাছে কমিটি লিস্ট জমা দিয়ে হাত জোড় করে আকুল আবেদন করেছি যে, 'প্রিয় অভিভাবক গত সাত বছর যাবৎ আমাদের ইবিতে ছাত্রলীগের কোনো পূর্ণাঙ্গ কমিটি নেই। আমার নেতা কর্মীদের কোনো পরিচয় নেই। আপনারা সামনে জাতীয় নির্বাচনের আগেই আমাদের নেতাকর্মীদের কমিটি গঠন করে ছাত্রলীগ পরিচয় নিয়ে যেন বুক ফুলিয়ে হাঁটতে পারে সে ব্যবস্থা করে দিন।'
তিনি নেতাকর্মীদের আশ্বস্ত করে আরও বলেন, আমরা কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতির কাছে মৌখিক অনুমতি নিয়ে হল সম্মেলন করছি। আমাদের ৮ টি হল এর সম্মেলন শেষ করেই আমরা অভিভাবকের কাছে অনুরোধ করবো যেন আপনাদের পূর্নাঙ্গ কমিটি গঠনের ব্যবস্থা করা হয়। আশাকরি আপনাদের কাওকেই আর পরিচয়হীন থাকতে হবে না ইনশা-আল্লাহ।
সভায় ইবি শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আমরা আবারো চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে সংসদে দেখতে পারি এবং তার জন্য কাজ করতে পারি সেজন্য আজকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ বঙ্গবন্ধু হলের নেতাকর্মীদের,ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের,ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবার প্রতি উদার্ত আহ্বান জানাচ্ছি। ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগকে সবসময় শক্তি যোগায় আমাদের এই হল ইউনিটগুলোর নেতাবৃন্দ।আমরা মনে করি জাতির বঙ্গবন্ধু হলের যেসব নেতাবৃন্দ আছে আমরা জননেত্রী শেকব হাসিনার হাতকে শক্তিশালী করতে,অন্যান্য অপশক্তিকে,দেশী এবং আন্তর্জাতিক চক্রান্তকারীরা আছে তাদেরকে প্রতিহত করতে আমরা সবসময় রাজপথে বলিয়ান থাকবো।আগামী ৭ই জানুয়ারির নির্বাচনে বিজয় নিয়ে ছাত্রলীগ কর্মীগণ নীড়ে ফিরবে এই আশা রাখি।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের সাধারণ মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী নিয়ে রওনা হয়েছেন একদল তরুণ স্বেচ্ছাসেবক। এই মানবি ...
আহাছানুল মতিন নান্নু বোচাগঞ্জ দিনাজপুর: জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি পল্লী বন্ধু মরহুম হুসেইন মোহাম্মদ এরশাদ এর ৭তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে শোক সভা ও দোয়া মাহফিল করেছে ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের বকশীগঞ্জে সাজু মিয়া (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।বুধবার (১৫ জুলাই) দুপুর ২টার দিকে বকশীগঞ্জ পৌর এলাকায় ভ্রাম্যমাণ ...
পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের মহারাজা দিঘী থেকে ভাসমান অবস্থায় মানিক হোসেন (১৫) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একইসঙ্গে মরদেহ উদ্ধারের সময় তার পকেট থেকে কয়েক জনের নাম লিখা দুইটি চিরকুট পাওয়া ...
সব মন্তব্য
No Comments