ডেস্ক রিপোর্ট: রাজধানী ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC) আজ চালু থাকবে।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে সাময়িকভাবে IVACবন্ধ ঘোষণা করেন কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে জানান, আজ (বুধবার) দুপুর ২টা থেকে নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখে কার্যক্রম স্থগিত রেখেছে IVAC। যেসব আবেদকারিরা আজ ভিসা জমা দেওয়ার সময় রয়েছে, তাদের পরবর্তীতে পুনঃনির্ধারিত তারিখে স্লট দেওয়া হবে।
এই সিদ্ধান্ত ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়নের মধ্যে এসেছে, যখন নিরাপত্তা পরিস্থিতি শঙ্কাজনক বলে ভারতীয় কর্তৃপক্ষ বিবৃতিতে প্রকাশ করেছে।
তারআগে বাংলাদেশের হাইকমিশনকে দিল্লি তলব করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান ভারত। এরপরেই রাজধানী ঢাকায় যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC) বন্ধ ঘোষণা করা হয়।
বুধবার জুলাই গণ-অভ্যূত্থানের সঙ্গে যুক্ত একাধীক সংগঠনের মোর্চা জুলাই ঐক্যের 'মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন' কর্মসূচি পালন করেন।
জানাগেছে, এই বন্ধ সাময়িক এবং পরিস্থিতি স্থিতিশীল হলে আবার কার্যক্রম শুরু করা হবে। ভিসা আবেদন ও অন্যান্য পরিষেবা সম্পর্কে তথ্য IVAC বা তাদের ওয়েবসাইটে পাওয়া যাবে।
ডেস্ক রিপোর্ট: ব্রিকস সম্মেলন ঘিরে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সরকারের উচ্চপর্যায় থেকে বরাবরই বলা হয়েছে, উপযুক্ত পরিবেশ নিশ্চিত ...
ডেস্ক রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।জন্মাষ্টমী উপলক্ষে আজ শুক্রবার ৪ স ...
ডেস্ক রিপোর্ট: ভারতীয় ভিসা প্রত্যাশীদের দালাল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর হাইকমিশনের এক সতর্কবার্তায় বলা হয়েছে, দালালরা বিভিন্ন প্রলোভন দেখিয় ...
ডেস্ক রিপোর্ট: আজ শুক্রবার সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দিনটি পালন করবেন।হিন্দু ...
সব মন্তব্য
No Comments