ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: অনলাইন নিউজ পোর্টাল বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জুন) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে সাংবাদি ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর নেতৃত্বে বের হওয়া বিক্ষোভ মিছিলে জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় একটি বিপনী বিতানের সামনে গিয়ে শেষ হয়। এরপর সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।
সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ ও কোষাধ্যক্ষ আজিজুল সঞ্চয়, সরাইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, আখাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক জুটন বনিক, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম এবং আশুগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন।
সভায় বক্তারা বলেন, দেশে সাংবাদিক নিপীড়ন ও হত্যাকাণ্ড বেড়েই চলেছে। সভ্য দেশে এসব চলতে দেয়া যেতে পারে না। অবিলম্বে গোলাম রাব্বানী নাদিম সহ যেসব সাংবাদিক হত্যাকাণ্ড ঘটেছে- সেগুলোতে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments