স্টাফ রিপোটার: জাতীয় পার্টির কো -চেয়ারম্যান ও দক্ষিণের সভাপতির সৈয়দ আবু হোসেন বাবলা এমপি বলেছেন, হঠাৎ করে দেশের রাজনৈতিক অঙ্গনে সংঘাত ছড়িয়ে পড়েছে। যার কারণে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়েছে উদ্বেগ ও আতঙ্ক। যেকোনো সংকট সমাধানে আলোচনার বিকল্প নেই। তাই রাজনৈতিক দলগুলোর উচিত রাজপথে সংঘাত পরিহার করে আলোচনার মাধ্যমে সকল সমস্যার সমাধান করা। তা না হলে এই সুযোগে তৃতীয়পক্ষ দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে পারে।
শনিবার বিকেলে রাজধানীর শ্যামপুর বালুর মাঠে কদমতলী ও শ্যামপুর থানা জাতীয় পার্টি আয়োজিত দিনব্যাপী বর্ধিত সভা শেষে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবলা বলেন, জাতীয় পার্টি কখনো সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা সবসময় উন্নয়ন প্রগতি ও সহনশীল রাজনীতিতে বিশ্বাস করি। আজ ক্ষমতার নেশায় কয়েকটি রাজনৈতিক দল যা করছে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক। তারা জনস্বার্থে চেয়ে নিজেদের স্বার্থকেই বেশি গুরুত্ব দিচ্ছে।
তিনি বলেন, ক্ষমতা হস্তান্তর বা পরিবর্তনের ক্ষেত্রে নির্বাচনের বিকল্প নেই। আমরা আশা করি, এ সরকার একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। অন্যপন্থায় আমরা সরকার পতনে বিশ্বাস করি না। কোন অগণতান্ত্রিক সরকারই দেশের জনগণের জন্য মঙ্গল বইয়ে আনতে পারে না।
এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, শাহানাজ পারভীন, মো. মনিরুজ্জামান, কদমতলী থানা জাপার সভাপতি শামসুজ্জামান কাজল, শ্যামপুর থানা সাধারণ সম্পাদক ইব্রাহিম মোল্লা, জাপা নেতা সুলতান আহমেদ লিপি তানভীর আহমেদ সুমন, শাহ ইমরান রিপন, বাবুল হোসেন মিন্টু, জাহিদ হোসেন, হোসেন মিয়া, যুব সংহতির নেতা মারুফ হাসান মাসুম, সজীব আহমেদ, জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক পার্টির আব্দুল হাকিম, রনি হাওলাদার, ছাত্র সমাজের ইয়াসির আরাফাত টিপু, শাহাদাৎ হোসেন যুবরাজ প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: মহান ‘জুলাই শহীদ’ দিবসে শহীদদের গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল শাখা সংগঠন ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় নেত ...
স্টাফ রিপোর্টার: গণভোটের গণরায় বাস্তবায়ন করতে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে আসার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোটের প্রস্তাব তো ...
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
সব মন্তব্য
No Comments