মো.পাভেল ইসলাম রাজশাহী: রাজশাহীর মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ মোঃ শরীফুল ইসলাম (৩৬) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় মোহনপুর থানাধীন কেশরহাট বাকশোইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারি মোঃ শরীফুল ইসলাম। সে রাজশাহীর মোহনপুর থানার বাকশোইল গ্রামের মোঃ ময়েজ উদ্দিনের ছেলে।
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল জানতে পারে, রাজশাহী জেলার মোহনপুর থানাধীন কেশরহাট বাকশোইল গ্রামে কতিপয় ব্যক্তি মাদকদ্রব্যসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৬কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে রাজশাহী জেলার মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানায় র্যাব।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments