স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির (রওশন) মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন, দেশব্যাপী ব্যবসা প্রতিষ্ঠানে হামলা- ভাংচুর ও লুটপাটে জড়িত দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। ইদানীং লক্ষ্য করা যাচ্ছে মিছিল- সমাবেশ থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হচ্ছে। যার ধারাবাহিকতায় গতকালও দেশব্যাপী ইসরায়েল বিরোধী মিছিল সমাবেশ চলাকালে সংঘবদ্ধ দুষ্কৃতকারীরা দেশের বিভিন্ন স্থানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটিয়েছে।
মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশে এই ধরনের বিশৃঙ্খলা চলতে দেয়া যায় না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এসব দুষ্কৃতকারীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশের গোয়েন্দা বাহিনীকে ঢেলে সাজিয়ে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করতে হবে।
বিবৃতিতে জাতীয় পার্টির মহাসচিব গাজা ভূখণ্ডে ইসরাইলী হামলা ও নিরীহ প্যালেস্টাইনী জনগণকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে অনতিবিলম্বে হামলা বন্ধ করার উদ্যোগ গ্রহণের জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: মালয়েশিয়ায় বাংলাদেশি জনশক্তি রপ্তানিতে কথিত সিন্ডিকেট ব্যবস্থা বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও উন্মুক্ত প্রতিযোগিতার ভিত্তিতে সকল বৈধ ও লাইসেন্সধারী রিক্রুটিং এজেন্সিকে কাজের সুযোগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশে যারা অতীতে সরকারের নেতৃত্বে ছিলেন তাদের ব্যর্থতার কারণে জাতি যে পর্যায়ে যাওয়ার কথা ছিল, সে পর ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউন ...
ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী নিম্নোক্ত বাণী দিয়েছেন —বাণী:“আগামীকাল ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। এই দিবসটি গণতন্ত ...
সব মন্তব্য
No Comments