দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে লকডাউন চলকালে করোনা স্বাস্থ্যবিধি না মানার অপরাধে ১১ জনের ৫৩ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত দৌলতপুর উপজেলার তারাগুনিয়া থানামোড়, তারাগুনিয়া, হোসেনাবাদ, ডাংমড়কা বাজার সহ বিভিন্ন বাজারে পৃথক অভিযান চালিয়ে এ অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার। এদিকে লকডাউনের চতুর্থ দিন গতকালও বৃহস্পবিার দিনভর দৌলতপুর উপজেলা প্রশাসন দিনভর তৎপরতা চালিয়েছে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও দৌলতপুর থানা পুলিশ দৌলতপুরের বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়ে জনসচেতনতা কার্যক্রম চালানোর পাশাপাশি লকডাউন বিধি নিষেধ মেনে চলার আহ্বান জানিয়েছেন।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, মুখে মাস্ক ব্যবহার না করা সহ করোনা স্বাস্থ্য বিধি না মানার দায়ে সংক্রমক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রন ও নির্মূল) আইন-২০১৮ এর ২৫(২) ধারায় ১১টি মামলায় ১১ জনের ৫৩ হাজার টাকা অর্থদন্ড করেন ভ্রাম্যমান আদালতের বিচারক ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার।
ভ্রাম্যমান আদালতের বিচারক দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার বলেন, করোনা স্বাস্থ্য বিধি না মানার অপরাধে ১১ জনের অর্থদন্ড করা হয়েছে। করোনা সংক্রমন রোধে ও লকডাউন কার্যকর করতে ভ্রাম্যমান আদালতের এ অভিযান চলামান থাকবে বলে তিনি উল্লেখ করেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments