স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী এবং শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশকে স্বনির্ভর জাতি হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সকল ধরনের দুঃশাসন ও বৈষম্যের অবসান ঘটিয়ে আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ।
তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতিকে কোনো পরাশক্তিও দমাতে পারে না এবং জাতীয় অগ্রযাত্রাকে স্তব্ধ করতে পারে না। আজকে গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়াতেই দেশ ফ্যাসিস্টমুক্ত হয়েছে। যেকোন কিছুর বিনিময়ে এ ঐক্য বজায় রাখতে হবে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশন আয়োজিত
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে " আমাদের মুক্তি ও অনুপ্রেরনা " শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মচারীগন আন্তঃ বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশন নামে এ সংগঠন গঠন করে।
শিমুল বিশ্বাস বলেন, ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর স্বাধীনতার আকাঙ্খা পদদলিত করে আধিপত্যবাদের দোসর দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছিলো। আজ জুলাই ও আগষ্ট ছাত্রজনতার গণ-অভ্যুত্থানের পরও সে চক্র একই ষড়যন্ত্র করছে। ছাত্র শ্রমিক জনতার গনঅভ্যুত্থানের আকাঙ্খাকে নসাৎ করার চক্রান্ত করছে। তাই দেশের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পতিত ফ্যাসিবাদ ও তাদের দোসররা বিভিন্ন ফাঁদ পাতছে। কোনক্রমেই সে ফাঁদে পা দেওয়া যাবে না।
তিনি বলেন, বিএনপি সবসময়ই বলছে ক্ষমতার জন্য আমরা রাজনীতি করি না। বিএনপি জনগণের অধিকারের জন্য রাজনীতি করে। বাকস্বাধীনতা জন্য রাজপথে আন্দোলন করেছি। ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করেছি। আর জনগন যদি বিএনপিকে নির্বাচিত করে তাহলে সকলকে নিয়ে এবং সব রাজনৈতিক দলের পরামর্শ নিয়েই রাষ্ট্র পরিচালনা করবে।
সভায় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া বলেন, বড় বড় কথা বলে যারা গত ১৬ বছর দেশ শাসন করলেন, তারা এখন কোথায়? আওয়ামী লীগ সংবিধান তছনছ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে নিজ দলীয় আড্ডাখানায় পরিণত করেছিলো ফ্যাসিষ্ঠ শেখ হাসিনা।
অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি- তারা যেন একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করে। কোন অজুহাতে নির্বাচনী রোডম্যাপ ঘোষনায় বিলম্ব না করারও আহ্বান জানান তিনি।
ফিরোজুল ইসলামের সঞ্চালনায় হাসানুজ্জামানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক এবং শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সভাপতি অধ্যক্ষ সেলিম ভূইয়া, প্রধান বক্তা ছিলেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন। আরও বক্তব্য রাখেন শ্রমিক দলের প্রচার সম্পাদক মঞ্জরুল ইসলাম মঞ্জু, শ্রমিক কর্মচারী নেতা রুহুল আমিন, আবু সাঈদ, ফিরোজুল ইসলাম, জুয়েল মোহাম্মদ বিল্লাল প্রমুখ।
কুষ্টিয়া অফিস: ঝিনাইদহের কালীগঞ্জে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। বুধবার ২৬ মে দুপুরে নিজের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রি ...
স্টাফ রিপোর্টার: সাবেক অন্তর্বর্তী সরকারে ‘কিচেন কেবিনেট’ ছিল বলে জানিয়েছেন ওই সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তবে তিনি নিজে সেই ‘কিচেন কেবিনেটের’ সদস্য ছিলেন না বলে ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গুম, খুন ও আন্দোলনে শহীদ হওয়া বিএনপি নেতাকর্মীদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মঙ্গ ...
ডেস্ক রিপোর্ট: আগামী জাতীয় নির্বাচনেই আওয়ামী লীগ অংশ নিতে পারে বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ...
সব মন্তব্য
No Comments