স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন, কয়েক যুগ ধরে নিজেদের বাস্তভিটা রক্ষা এবং জীবন বাঁচানোর জন্য মরণপণ লড়াই চালাচ্ছে ফিলিস্তিনী ভাইয়েরা। এই ন্যায় সংগত সংগ্রামে আমরা ফিলিস্তিনের পাশে আছি।
তিনি বলেন, ফিলিস্তিনের জনগনের আর্তনাদে আজ পৃথিবীর পরিবেশ ভারী হয়ে যাচ্ছে। ফিলিস্তিনে নারী, শিশু, বৃদ্ধদের জীবন যেন মূল্যহীন হয়ে গেছে। তিনি ফিলিস্তিনি জনগনের জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য বিশ্ব নেতাদের প্রতি আহবান জানিয়ে বলেন, ফিলিস্তিনকে রক্ষা করুন, তাদের জীবন এবং সম্পদ রক্ষা করুন নচেৎ ইতিহাস আপনাদেরকে ঘৃনা ভরে স্মরণ করবে।
বধুবার নয়াপল্টনস্থ ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির একটি প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় ফিলিস্তিনে ইসরাইলি বর্বরোচিত আগ্রাসনের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার বিএনপি রাজধানীতে প্রতিবাদ ও সংহতি র্যালীর কর্মসূচী ঘোষনা করা হয়। কর্মসূচী বাস্তবায়নের জন্য ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ২৪টি সাংগঠনিক থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের নেতৃবৃন্দকে র্যালীর বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেয়ার জন্য এই প্রস্তুতি সভার আয়োজন করেছে।
প্রস্তুতি সভা সঞ্চালনা করেন যুগ্ম আহবায়ক লিটন মাহমুদ। এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ (হারুন), আব্দুস সাত্তার, কে সিকান্দার কাদির, সাইদুর রহমান মিন্টু, ফরহাদ হোসেন, মকবুল ইসলাম খান টিপুসহ মহানগর, থানা এবং ওয়ার্ড নেতৃবৃন্দ।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments