বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঝালরচর পূর্বপাড়া গ্রাম থেকে মো. সাফি (১০) নামের এক শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক বারোটার দিকে সে নিখোঁজ হয়। ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরের দিকে সাফি নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। দীর্ঘ সময় ধরে তার কোনো খোঁজ না মেলায় স্বজনেরা আশপাশের এলাকায় খোঁজাখুঁজি শুরু করেন। পরে আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় তন্নতন্ন করে খুঁজেও শিশুটির কোনো হদিস পাওয়া যায়নি। প্রিয় সন্তানকে আকস্মিকভাবে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন মা-বাবাসহ পরিবারের সদস্যরা। চারদিকে নেমে এসেছে গভীর উৎকণ্ঠা ও শোকের ছায়া।
খোঁজ নিয়ে জানা যায়, নিখোঁজ শিশু সাফির বাবার নাম মো. আনারুল এবং দাদার নাম মো. আইনাল হক। তাদের স্থায়ী ঠিকানা উপজেলার বকশীগঞ্জ থানার ঝালরচর পূর্বপাড়া গ্রামে।
এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে ব্যাকুল আবেদন জানিয়ে বলা হয়েছে, কোনো সহৃদয় ব্যক্তি শিশু সাফির সন্ধান পেয়ে থাকেন অথবা তার অবস্থান ও পরিচয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য জেনে থাকেন, তবে নিচের মোবাইল নম্বরে অতিসত্বর যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যশোর অফিস: দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল দিয়ে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই-আগস্টে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ মাছ আমদানি হয়েছে। ২২টি প্রতিষ্ঠান এসব ইলিশ আমদানি করেছে। বিষয়টি ন ...
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আমি সাংবাদিকদের অভিভাবক নই আমি আপনাদের সহকর্মী। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আমরা মফস্বল, উপজেলা ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন ভূঁইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে নগরীর হাসপাতাল রোড এলা ...
চট্টগ্রাম অফিস: গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’।রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্ ...
সব মন্তব্য
No Comments