ডেস্ক রিপোর্ট: “সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ¦লে পুড়ে-খাক, তবু মাথা নোয়াবার নয়” কবির এ বানী চিরসত্য, বাংলাদেশ আত্মশক্তিতে এগিয়ে চলে, কারো কাছে মাথা নত করে না। বাংলাদেশ স্বাধীন হয়েছে বায়ান্ন বছর আগে। ৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যা করার পর একটা দীর্ঘ সময় স্বাধীনতার বিপক্ষের শক্তি ক্ষমতায় চেপে বসেছিল জগদ্দল পাথরের মতো। দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্যদিয়ে শান্তিপূণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে স্বাধীনতার সপক্ষের শক্তি ১৪ দলের সরকার এখন ক্ষমতায়। দেশ এগিয়ে চলেছে উন্নয়নের ধারায়। নির্বাচন আসন্ন। এই নির্বাচনকে ঘিরে শুরু হয়েছে নানান ষড়যন্ত্রের খেলা। স্বাধীনতা বিরোধী শক্তি বিএনপি-জামাত এবং তাদের সহযোগি অপশক্তি এই ষড়যন্ত্রের খেলায় মেতে উঠেছে। নির্বাচন বানচাল করার নানা কুটবুদ্ধি তাদের মাথায়। তারা আবার সেই পুরানো তত্বাবধায়ক সরকারের তত্ত্ব নিয়ে মাঠে নেমেছে। তাদের প্রভু আমেরিকাও মাঠে নেমেছে কিন্তু বহু আগেই বিএনপি-জামাত এই ব্যবস্থার কবর রচনা করেছে। জনগণ এই তত্ত্ব আর মানে না। কি আশ্চর্য! দেশ আমাদের নির্বাচন আমাদের, মাথা ব্যথা আমেরিকার। আমেরিকা চায় ঘোলা পানিতে মাছ শিকার করতে। এই সরকারকে হটিয়ে তারা একটি পুতুল সরকার বসিয়ে বঙ্গোপসাগরে ঘাঁটি বানাতে চায়।
মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি ১৪ দলিয় জোট এখন সরকার পরিচালনা করছে। দেশের যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামোসহ ব্যাপক উন্নয়ন সংগঠিত হয়েছে। উন্নয়নশীল বাংলাদেশ এখন এখন মধ্য আয়ের দেশে পরিনত হতে চলেছে।
আজ বিকেলে মহানগরের ১৯নং ওয়ার্ডের, সেগুনবাগিচা বটতলায় অনুষ্ঠিত “রুখো আমেরিকা, রুখো বিএনপি জামাত এবং দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াও” এই শ্লোগানে দেশজুড়ে পক্ষকালব্যাপি কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগরের ১৯,২০ ও ২১ নং ওয়ার্ডের সম্মিলিত উদ্যোগে আয়োজিত সমাবেশে নেতৃবৃন্দ একথা বলেন।
ডেস্ক রিপোর্ট: সরকারি চাকরিতে অযৌক্তিকভাবে ভাইভা নম্বর বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যুব ফ্রন্ট।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক রাশেদ শাহরিয়ার এই দাবি জানান। ...
স্টাফ রিপোর্টার: প্রতারণার মামলায় জামিন পেয়ে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ফেসবুকে সুইসাইড নোট দেখে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতা ও জাতীয় পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় সদস্য মেঘমল্লার বসুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করেছেন শিবিরের কেন্দ্ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
সব মন্তব্য
No Comments