বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ১৯ মার্চ বুধবার দুপুরে পৌর এলাকার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা-উল-হুসনা ।
এসময় ফড়িং ফ্যাশনকে ৫ হাজার টাকা, আল আমিন বস্ত্র বিতাণে ৮ হাজার টাকা, মামুন ফ্যাশনে ১০ হাজার টাকা, বধূয়া ফ্যাশনে ৫ হাজার টাকা, বিসমিল্লাহ গার্মেন্টস ৩ হাজার টাকা, স্বপ্ন কসমেটিকে ৫শত টাকাসহ ৬ টি মামলায় ৩১ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়।অভিযানে আরো উপস্থিত ছিলেন , বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদসহ থানার পুলিশ সদস্যবৃন্দরা ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা জানান ভোক্তা অধিকার আইনে ২০০৯ এর বিভিন্ন ধারায় তাদেরকে জরিমানা করা হয়।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments