ফিফা বিশ্বকাপ ২০২৬
স্টাফ রিপোর্টার : ২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে অঘটনের জন্ম দিয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে ১-১ গোলে রুখে দিয়েছে আফ্রিকার দেশটি। একই দিনে ইংল্যান্ড ৪-২ গোলে ক্রোয়েশিয়াকে, ঘানা ১-০ গোলে পানামাকে এবং কলম্বিয়া ৩-১ গোলে উজবেকিস্তানকে হারিয়েছে।
যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে বুধবার ‘গ্রুপ কে’ এর ম্যাচে মাঠে নামে পর্তুগাল ও কঙ্গো। ম্যাচের ৬ মিনিটেই পেদ্রো নেতোর ক্রসে হেড করে পর্তুগালকে এগিয়ে দেন জোয়াও নেভেস। প্রথমার্ধের পুরোটা সময় ৭৯ শতাংশ বল দখলে রাখে রবার্তো মার্তিনেজের দল। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আর্থার মাসুয়াকুর কর্নার থেকে হেডে গোল করে কঙ্গোকে সমতায় ফেরান ইয়োয়ান উইসা। এটি কঙ্গোর বিশ্বকাপ ইতিহাসে প্রথম গোল এবং প্রথম পয়েন্ট। ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে খেলতে আসা কঙ্গো তিন ম্যাচে কোনো গোল বা পয়েন্ট ছাড়াই বিদায় নিয়েছিল।
দ্বিতীয়ার্ধে রোনালদো দুটি সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ৫৫ মিনিটে জোয়াও ক্যানসেলোর বাইসাইকেল কিক ভিএআরে অফসাইডের কারণে বাতিল হয়। শেষ দিকে ব্রুনো ফার্নান্দেসের দূরপাল্লার শট বাইরে চলে যায়। পুরো ম্যাচে এটাই ছিল পর্তুগালের একমাত্র লক্ষ্যে রাখা শট। ৪১ বছর বয়সী রোনালদো ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে সবচেয়ে বয়স্ক আউটফিল্ড খেলোয়াড়ের রেকর্ড গড়েন, তবে গোল পাননি। ম্যাচ শেষে কঙ্গোর কোচ সেবাস্তিয়ান দেসাব্রে বলেন, ‘‘এটা আমাদের প্রথম পয়েন্ট ও প্রথম গোল। আমি খেলোয়াড়দের নিয়ে গর্বিত।’’ পর্তুগাল কোচ মার্তিনেজ স্বীকার করেন, ‘‘আমরা যথেষ্ট সুযোগ তৈরি করতে পারিনি।’’
একই রাতে টেক্সাসের আর্লিংটনে ‘গ্রুপ কে’ এর আরেক ম্যাচে ক্রোয়েশিয়াকে ৪-২ গোলে উড়িয়ে দিয়েছে ইংল্যান্ড। প্রথমার্ধ ২-২ সমতায় শেষ হলেও দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে ম্যাচ বের করে নেয় ইংলিশরা।
কানাডার টরন্টো স্টেডিয়ামে ঘানা ১-০ গোলে হারিয়েছে পানামাকে। প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে একমাত্র গোলটি করে জয় নিশ্চিত করে আফ্রিকার দলটি।
মেক্সিকো সিটিতে উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকা কলম্বিয়া দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে। উজবেকিস্তান এক গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি।
এই ফলাফলের পর ‘গ্রুপ কে’ তে ইংল্যান্ড ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে, পর্তুগাল ও কঙ্গো ১ পয়েন্ট করে পেয়েছে। পরের ম্যাচে পর্তুগাল খেলবে উজবেকিস্তানের বিপক্ষে, আর কঙ্গোর প্রতিপক্ষ কলম্বিয়া।
স্টাফ রিপোর্টার: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। সোমবার (৩১ আগস্ট ২০২৬) নিজের অফিসিয়াল ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে এক আবেগঘন বার্তায় তিনি এই সিদ্ধান্ত জ ...
স্টাফ রিপোর্টার: জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে নারী ফুটবলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত বস ...
লুতুব আলি, কলকাতা: হকি জাদুকর মেজর ধ্যানচাঁদের জন্মদিনকে স্মরণ করে প্রতি বছর ২৯ আগস্ট দেশজুড়ে পালিত হয় ন্যাশনাল স্পোর্টস ডে। সেই উপলক্ষে এবার কলকাতায় এক অভিনব উদ্যোগ নিল জেনিথ উইমেন্স ইয়োগা এমপাওয ...
ডেস্ক রিপোর্ট: অক্টোবরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার আলোচনা করেছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভারতকে বেছে নেওয়ার পথেই এগোচ্ছে ব্রাজিল ফুটবল কনফেডারেশ ...
সব মন্তব্য
No Comments