ঈদ-উল-ফিতর
ডেস্ক রিপোর্ট: আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন নৌযাত্রা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।
ঢাকা নদী বন্দর (সদরঘাটে) অতিরিক্ত যাত্রী চাপ কমানো এবং যাত্রীদের বিকল্প নৌপথে সহজ যাতায়াতের সুবিধার্থে এবছর বছিলা ব্রীজ সংলগ্ন লঞ্চঘাট (ব্রীজের নিচে) এবং পূর্বাচল কাঞ্চন ব্রীজ সংলগ্ন শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস চালুর ব্যবস্থা করা হয়েছে।
আগামী ১৭ মার্চ ২০২৬ তারিখ হতে ঈদের আগের দিন পর্যন্ত বছিলা লঞ্চঘাট থেকে ৬টি এবং শিমুলিয়া টুরিস্ট ঘাট থেকে ৩টি লঞ্চ বিশেষ সার্ভিসের মাধ্যমে বিভিন্ন নৌপথে যাত্রী পরিবহন করবে।
ঈদের পূর্বে বছিলা লঞ্চঘাট (ব্রীজ সংলগ্ন/ব্রীজের নিচে) থেকে লঞ্চ চলাচলের সময়সূচি
সকাল:
১.বছিলা–সদরঘাট–হাকিমুদ্দিন : ৭টায় (এমভি টিপু লঞ্চ) : এম-১৫০৪৩
২.বছিলা–সদরঘাট–শরীয়তপুর : সাড়ে ৮টায়
(এমভি ইমাম হাসান-৫ লঞ্চ) : এম-০১-১৩৩৬
৩.বছিলা–সদরঘাট–চাঁদপুর : ১১টায়
(এমভি ঈগল-৪ লঞ্চ) : এম-৯৮৮০
দুপুর:
৪. বছিলা–সদরঘাট–ইলিশা : ১২টায়
(এমভি টিপু-৬ লঞ্চ) : এম-১৫০৯৩
৫.বছিলা–সদরঘাট–গলাচিপা : ১টা ৩০ মিনিট
(এমভি বোগদাদীয়া-১২ লঞ্চ) : এম নং-৬৬৬২
(এমভি শরিয়তপুর-৩ লঞ্চ) : এম নং-৭২২৪
বিকাল:
৬. বছিলা–সদরঘাট–ইলিশা : সাড়ে ৫টায়
(এমভি ইয়াদ-১ লঞ্চ) : এম নং-০১-২৫৫০
শিমুলিয়া টুরিস্ট ঘাট (পূর্বাচল কাঞ্চন ব্রীজ সংলগ্ন) থেকে লঞ্চ চলাচলের সময়সূচি
সকাল:
১. শিমুলিয়া–চাঁদপুর : ৮টায়
(এমভি সমতা এন্ড সমৃদ্ধি এক্সপ্রেস লঞ্চ) : এম-৭০৪৮
২. শিমুলিয়া–চাঁদপুর : ৯টায়
(এমভি সমতা সমৃদ্ধি-১ লঞ্চ) : এম-৬৮৫৯
৩. শিমুলিয়া–বরিশাল : ৮টায়
বরিশাল–শিমুলিয়া : ৬টায়
(এমভি রাজারহাট বি লঞ্চ) : এম-০১-২৪৫০
এর পাশাপাশি ঈদযাত্রায় যাত্রীসেবার মানোন্নয়নের লক্ষ্যে ঢাকা নদী বন্দর (সদরঘাট) এলাকায় প্রবীণ ও মহিলা যাত্রীদের ব্যবহার্য মালামাল/ব্যাগ (ব্যবসায়িক পণ্য ব্যতীত) বহনের জন্য আগামী ১৭ মার্চ ২০২৬ হতে ২৮ মার্চ ২০২৬ পর্যন্ত ১২ দিন টার্মিনাল থেকে লঞ্চ পর্যন্ত বিনামূল্যে কুলি/পোর্টার সেবা প্রদান করা হবে। একই সময় অসুস্থ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য ঢাকা নদী বন্দর (সদরঘাট) ও বরিশাল নদী বন্দরে হুইল চেয়ার সেবাও প্রদান করা হবে।
বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে যে, গৃহীত এসব উদ্যোগের ফলে এবারের ঈদযাত্রা আরও নিরাপদ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় হবে। এ লক্ষ্যে যাত্রীসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
স্টাফ রিপোর্টার: দীর্ঘদিনের বিতর্কিত এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়ে ...
ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন:“বিশ্বের হিন্দু ধর্মাবলম্বীদের বিশেষ দিন শুভ জন্মাষ্টমী। এই বিশেষ দিনে আমি বাংলাদেশসহ সারা বি ...
ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ ‘শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে নিম্নোক্ত বাণী প্রদান করেছেন: “শুভ জন্মাষ্টমী’ উপলক্ষ্যে আমি বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক ...
স্টাফ রিপোর্টার: খসড়া জাতীয় মানবাধিকার কমিশন বিল, ২০২৬ এবং গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬ নিয়ে সংসদীয় স্থায়ী কমিটির পর্যালোচনায় কয়েকটি ইতিবাচক সংশোধনের প্রস্তাব এলেও মৌলিক ঘাটতিগুলো রয়েই গ ...
সব মন্তব্য
No Comments