বুলবুল আহমেদ, নাটোর প্রতিনিধি: নাটোরের আদালতের মালখানা থেক চুরি হওয়া ১৬ ভরি স্বর্ণ ও ২৫কেজি রুপা উদ্ধার করেছে পুলিশ। এসময় চুরি হওয়া ৬১ লাখ টাকার মধ্যে ২৪ লাখ টাকাও উদ্ধার করা হয়।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় এতথ্য নিশ্চিত করে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান জানান, ঘটনার পরে আটককৃতদের দেওয়া তথ্য এবং অনুসন্ধানে গতকাল শুক্রবার রাত থেকে আজ সকাল পর্যন্ত কোর্টের পেছনে সার্কিট হাউসের ড্রেন থেকে ২৪ লাখ টাকাসহ চুরি হওয়া সকল স্বর্ণ ও রুপা উদ্ধার হয়েছে। চুরি হওয়া অবশিষ্ট টাকা নাটোরের বাহিরে নিয়ে যাওয়া হয়েছে। সেই টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রুত সময়ের ভেতরেই টাকাগুলো উদ্ধার করতে পারব।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের কোনো এক সময় আদালতের মালখানার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। সেখান থেকে বিপুল পরিমাণ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়। এঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
সব মন্তব্য
No Comments