শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি : শ্রীমঙ্গলে মৌলভীবাজার জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ।
অপরাজিতা’র নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের অাওতায় ডেমোক্রেসি ওয়াচ, রূপান্তর, খান ফাউন্ডেশন ও প্রিপ ট্রাস্টের যৌথ ব্যবস্থাপনায় অাজ বৃহস্পতিবার (১৬ জুন ২০২২) সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ হোটেল প্যারাডাইসে এ সভা অনুষ্ঠিত হয়।
অপরাজিতা প্রকল্পের জেলা কো-অর্ডিনেটর মর্জিনা আক্তারের উপস্থাপনায় ও উপজেলা কো-অর্ডিনেটর তাহমিনা পারভীনের সহযোগিতায় এতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান; বাংলাদেশ অাওয়ামী লীগের শ্রীমঙ্গল উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, বাংলাদেশ নারী মুক্তি সংসদের সৈয়দা তাহমিনা বেগম ও মিতালী দাশ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতা হাজী লিটন অাহমদ, মহিলা অাওয়ামী লীগের উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিনা সরকার প্রমূখ।
এতে অপরাজিতাদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সদস্যগণ যথাক্রমে মিতু রায়, পারভীন চৌধুরী, সাহেরা বেগম, হালিমা অাক্তার, সবিতা ধর, জোবেদা খানম, হোসনে অারা সুইটি, পারুল বেগম, রিনা বেগম, লক্মীরাণী প্রজাপতি, সুমা অাক্তার, তাছলিমা অাক্তার, মিনারা বেগম, হালেমা বেগম, লক্ষ্মীপ্রিয়া রায়, ফিরোজা বেগম, স্মৃতিরাণী দেবী, অামিনা বেগম, অানোয়ারা খাতুন, জহুরা অাক্তার, সাবিত্রী শীল ও ফরিদা বেগম প্রমূখ।
অপরাজিতাদের পক্ষে ধারণাপত্র উপস্থাপন করেন পারুল বেগম ও অামেনা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন ট্রাস্টের সিলেট ক্লাস্টারের মনিটরিং এন্ড ইভালিউশন কো-অর্ডিনেটর জুলিয়ানা রত্মা গোমেজ।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ সাড়ে পাঁচ মাস বিদেশে চিকিৎসা শেষে দেশে ফিরে প্রথমবারের মতো জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, ঢাকা-৮ আসনের ...
স্টাফ রিপোর্টার: দুর্নীতি দমন কমিশনকে (দুদক) বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা ...
স্টাফ রিপোর্টার: সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আ ...
স্টাফ রিপোর্টার: ইলেকট্রনিক মিডিয়ার শীর্ষ নির্বাহীদের সঙ্গে মতবিনিময় করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।আজ বুধবার ২ সেপ্টেম্বর দুপুরে রাজধানীর ২৯ মিন্টো ...
সব মন্তব্য
No Comments