স্টাফ রিপোর্টার: প্রান্তিক জনগোষ্ঠির জন্য সরকারি ও বেসরকারি পরিষেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। তারা বলেছেন, এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে উদ্যোগী হতে হবে। পরিষেবা সংক্রান্ত সকল তথ্য প্রান্তিক জনগোষ্ঠির কাছে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে।
আজ সোমবার রাজধানীর রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) আয়োজিত আলোচনা সভায় এ সব কথা বলেন তারা। নারীদল সদস্য, সিএসও এবং পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহের ওই যৌথ সভায় সভাপতিত্ব করেন রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক মেহেরুন্নেসা। বিএনপিএস’র ঢাকা পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনিন আক্তারী, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাহ্হার, সমাজসেবা কর্মকর্তা নাসিমা আক্তার, ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সচিব মো. সাদ্দাম হোসেন, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের চেয়ারম্যান এম এ মান্নান মনির প্রমূখ।
সভায় বক্তারা বলেন, অধিকাংশ এলাকার প্রান্তিক জনগোষ্ঠী সম্পর্কে সুনির্দিষ্ট উপাত্ত নেই। ফলে উদ্যোগ নেওয়া সত্ত্বেও তাদেরকে প্রয়োজনীয় সেবা দেওয়া কঠিন হয়ে পড়ে। আবার প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে সরকারি সেবা ও জবাবদিহি ব্যবস্থা সম্পর্কে প্রচারে ঘাটতি রয়েছে। এমনকি আইনি সীমাবদ্ধতা ও আইনের যথাযথ প্রয়োগে ব্যর্থতায় প্রান্তিক জনগোষ্ঠী সেবা থেকে বঞ্চিত হয়। তাই পরিষেবা প্রদানের বিষয়ে সমন্বিত পদক্ষেপ জরুরি।
সভায় উপস্থিত সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের প্রদেয় সেবা ও সেবা পাওয়ার নিয়ম কানুন ব্যাখ্যা করেন। তারা দুস্থ, অসহায় ও দরিদ্র মানুষের জন্য সেবা প্রদানের অঙ্গীকার করেন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ নালিতাবাড়ী উপজেলার পুড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া গ্রামের মৃত সমর আলীর মেয়ে আমেনা খাতুন। তিনি সমশ্চুড়া গুচ্ছগ্রামের বাসিন্দা।সুরাইয়ার বাবা সুজন মিয়া ও মা হাসিনা ঢাকায় থাকেন। স ...
সব মন্তব্য
No Comments