স্টাফ রিপোর্টার: অবশেষে আগামী ৩ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে চিত্রনায়িকা মৌ খান অভিনীত বহুল প্রতিক্ষীত সিনেমা ‘বান্ধব’। এর আগে একাধিকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত হলেও শেষ পর্যন্ত সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ায় প্রযোজনা প্রতিষ্ঠান। দুর্গা পূজা উপলক্ষে আগামী শুক্রবার সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম কথাচিত্রের স্বত্বাধিকারী অনুপ বড়ুয়া।
তিনি বলেন, ‘বেশ কয়েকবার সিনেমাটির মুক্তির তারিখ চূড়ান্ত করেও পরিস্থিতি অনুকূলে না থাকার কারণে সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াই। এখন সিনেমা মুক্তির উপযুক্ত সময় এসেছে। তাছাড়া আমাদের এখন ভালো সিনেমার সংকট। এজন্য সিনেমাটা আর আটকে রাখতে চাই না। সবকিছু বিবেচনা করে ৩ অক্টোবর মুক্তি দিচ্ছি।’
সিনেমাটি নিয়ে আশাবাদী মৌ খান। তিনি বলেন, ‘এই সিনেমায় নিজেকে নতুন করে আবিস্কার করেছি। এবারই প্রথম নিজেকে নায়িকা না ভেবে একজন অভিনেত্রী ভেবে কাজ করেছি। আমার জন্য পুরো জার্নিটা চ্যালেঞ্জিং ছিল। আমি নিজেও অপেক্ষায় ছিলাম কবে মুক্তি পাবে, অবশেষে মুক্তি পাচ্ছে। আশা করি, সিনেমাটি দর্শকরা পছন্দ করবেন।’
সিনেমাটি পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। ময়লা আবর্জনায় ভরা ডাস্টবিন থেকে কুড়িয়ে পাওয়া একটি জন্ম পরিচয়হীন শিশুর জীবন গল্প উঠে এসেছে ‘বান্ধব’ সিনেমায়।
মৌ খান ছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, জয় রাজ, সুমিত সেনগুপ্ত, হাবিব খান প্রমুখ।
বান্ধবে পাঁচটি গান রয়েছে, যার মধ্যে চারটি লিখেছেন সুদীপ কুমার দ্বীপ এবং অন্যটি লিখেছেন মুন্সি ওয়াদুদ। সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান ও এম এ রহমান।
ডেস্ক রিপোর্ট: ভারতের বর্ষীয়ান অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকর আর নেই। ৭৫ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবার ৮ অক্টোবর ভোরে গোয়ার নিজ বাসভবনে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।হ ...
স্টাফ রিপোর্টার: চেহারার ভিন্নতা ও বৈশ্বিক বৈশিষ্ট্যের কারণে শৈশবে বুলিংয়ের শিকার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন মডেল, মিস আর্থ বাংলাদেশ ২০২০ এবং মানবাধিকারকর্মী মেঘনা আলম। সামাজিক যোগাযোগমাধ্যমে দেও ...
স্টাফ রিপোর্টার: নব্বই দশকের তুমুল জনপ্রিয় ও কালজয়ী সিনেমা ‘হঠাৎ বৃষ্টি’র নতুন সংস্করণ ‘আবার হঠাৎ বৃষ্টি’র মাধ্যমে এই মাসেই প্রেক্ষাগৃহে হাজির হয়েছেন এ প্রজন্মের চিত্রনায়িকা মৌ খান। বড় পর্দায় মূল গল্ ...
ডেস্ক রিপোর্ট: মহান মুক্তিযুদ্ধের সময় শরণার্থীদের দুর্বিষহ জীবন, যুদ্ধের অভিঘাত ও মানবিক বিপর্যয়ের স্মৃতি উঠে এলো গীতি আলেখ্য ‘যশোর রোড’-এ। মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গের বিখ্যাত কবিতা ‘সেপ্টেম্ব ...
সব মন্তব্য
No Comments