স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ১-৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত মাসব্যাপী অনুষ্ঠানমালার সমাপনী হলো আজ। মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে সমাপনী দিনে একাডেমির বটতলার বাউলকুঞ্জে সন্ধ্যা ৬. ৩০ টায় সাধুমেলা অনুষ্ঠিত হয়। 'বাউল কন্ঠে বঙ্গবন্ধু' শিরোনামে পূর্ণিমা তিথির সাধুমেলার ৫২তম আসর বসে একাডেমিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী এবং দেশের বিশিষ্ট বাউল শিল্পীরা। একাডেমির প্রযোজনা বিভাগের ব্যবস্থাপনায় সাধুমেলায় উপস্থিত ছিলেন উক্ত বিভাগের পরিচালক সোহাইলা আফসানা ইকো। আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপন করেন লালন গবেষক সৈয়দ জাহিদ। বক্তব্য উপস্থাপন করেন একাডেমির সম্মানিত সচিব জনাব সালাহ উদ্দিন আহাম্মদ।
সাধুমেলায় বাউল শিল্পীদের মধ্যে ওমর আলীর কন্ঠে পরিবেশিত হয়-‘আর কি আমার সাধু দর্শন হবে’; শিফা বাউলের কন্ঠে ‘গুরু সুভাব দাও আমার মনে’; ক্ষ্যাপা মিরাজ বাউল পরিবেশন করেন ‘মিছে মায়ায় মুছে মন কি করব’। এরপর ফারুক বাউলের কন্ঠে ‘জাগো হে দামাল জাগো হে বাঙাল দিয়েছে মুজিব ডাক’ এবং বাউল মিনা পাগলি পরিবেশন করেন ‘কি আঘাত করিয়াছিলো সেদিন শেখ মুজিবের গায়’। বাউল আলমিনা নিতু পরিবেশন করেন ‘ও তুই ডুবলে পরে রতন পাবি ভাসলে পরে পাবিনা'।
বাউল ফারজানা ইভা পরিবেশন করেন ‘তিন পোড়াতে খাঁটি হলে না’; বাউল এম আর মানিক ‘শেখ মুজিবুর শুভ সুখবর তুমি দিলে জয় বাংলার ধনী তুলিয়া’; বাউল আফসানা ইমুর কন্ঠে, ‘কি সন্ধানে যাই সেখানে মনের মানুষ যেখানে’ এবং ক্ষ্যাপা বিদ্যুৎ সরকার এর কন্ঠে পরিবেশিত হয় ‘লন্ঠনে রুপের বাতি জ্বলছেরে সদাই’। এছাড়াও জেলা ও বিশিষ্ট শিল্পীরা গান পরিবেশন করেন। জেলা থেকে আগত ও বিশিষ্ট বাউল শিল্পীবৃন্দরা বাউল গান পরিবেশন করেন। জামাল উদ্দিন টুনটুন ফকির (কুষ্টিয়া), নিজাম উদ্দিন লালনি (ফরিদপুর), লতিফ শাহ (চুয়াডাঙ্গা), সমির বাউল (মাগুরা), লাবিক কামাল গৌরব (ঢাকা) এবং অনিমা মুক্তি গোমেজের পরিবেশনায় একাডেমি ছিলো দর্শক মুখরিত।
এছাড়াও পরিবেশিত হয় দলীয় সংগীত। দলীয় সংগীত পরিবেশন করেন আয়নাল হক বাউল, বাউল রুমা আক্তার, বাউল জাকারিয়া শেখ, বাউল লিনা খাতুন, বাউল গরিব মুক্তার, করিম বাউল, পিউ বাউল, শাহীন বাউল, কৃষ্ণ বাউল, বাউল মেহেবুব সুফিয়ান, মিতুল বাউল, বাউল নুরুল ইসলাম শেখ, বাউল সলেমান শেখ, উপমা বাউল, জাহিদ বাউল, বাউল শাহেদ আলী, বাউল মানিক দেওয়ান, রনি বাউল, সেন্টু বাউল, আবু বক্কর সিদ্দিক বাউল, সজিব বাউল, পলি বাউল, সুবর্ণা বাউল, ফারুক বাউল, তৃপ্তি বাউল, সেলিম বাউল, বাউল রিতা মন্ডল, তানিয়া বাউল, টিটু বাউল, বাউল এবং অনন্যা চৌধুরী প্রমুখ।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন অভিনেতা শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জয় চৌধুরী। শনিবার ভ ...
স্টাফ রিপোর্টার: মৃত্যুর প্রায় ৩০ বছর পর চিত্রনায়ক সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি বাতিল করেছেন আদালত। মঙ্গলবার ২৩ জুন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত বাদীপক্ষের আবে ...
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ উন্মাদনায় কাঁপছে সারা বিশ্ব। ব্যতিক্রম নয় বাংলাদেশের তারকা অঙ্গনও। বরাবরের মতোই লিওনেল মেসির দল আর্জেন্টিনার কট্টর ভক্ত ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামাজ ...
স্টাফ রিপোর্টার: ‘ন ডরাই’ খ্যাত জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা তানিম রহমান অংশু দীর্ঘ বিরতির পর নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটির ...
সব মন্তব্য
No Comments