দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে নিখোঁজ মা জুলি খাতুন (২৮) ও তার সন্তান জান্নাতি খাতুন (৯) নিখোঁজ হওয়ার এক মাস পার হলেও তাদের সন্ধান মিলেনি। এতে চরম উদ্বেগ উৎকন্ঠায় দিন কাটাচ্ছে তাদের পরিবারের লোকজন। জুলি খাতুন তার মেয়ে জান্নাতি খাতুনকে সঙ্গে নিয়ে গত ১লা জুন ২ দুপুরে শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি দৌলতপুর উপজেলা পূর্বপাড়া গ্রামের আব্দুল জলিলের বাড়ি আসার পথে তারা নিখোঁজ হয়। এ ঘটনায় থানায় জিডি করা হলেও অদ্যাবধি নিখোঁজ মা ও মেয়ের সন্ধান মিলাতে বা উদ্ধার করতে পারেনি পুলিশ। ফলে উভয় পরিবার চরম উদ্বেগ উৎকন্ঠা ও অসহায় অবস্থার মধ্যে রয়েছে।
নিখোঁজ জুলি খাতুনের বাবা আব্দুল জলিল ও মা রেনু খাতুন গতকাল সোমবার সকালে জানান, প্রায় ১০ বছর পূর্বে তার মেয়ে জুলি খাতুনের বিয়ে হয় পার্শ্ববতী মেহেরেপুর জেলার গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের করমদী গ্রামের আয়ুব হোসেনের ছেলে আজাদ আলীর সাথে। বিয়ের পর আজাদ আলী ও তার স্ত্রী জুলি খাতুনের সংসারে জন্ম নেয় মেয়ে জান্নাতি খাতুন। বর্তমানে তার বয়স ৯বছর। বিয়ের পর জান্নাতি খাতুনের স্বামী আজাদ আলী বিদেশ চলে যান। কন্যা সন্তানকে নিয়ে স্বামী ও শ্বশুর বাড়ীতে স্বাভাবিকভাবে বসবাস করছিলেন জান্নাতি খাতুন। গত ১লা জুন দুপুর ১২টার দিকে শ্বশুরবাড়ী করমদী গ্রাম থেকে দৌলতপুরে আমাদের বাড়ী (আব্দুল জলিল) আসার পথে জুলি খাতুন ও তার মেয়ে জান্নাতি খাতুন নিখোঁজ হয়। মা ও মেয়ে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে উভয় পরিবার সম্ভাব্য বিভিন্ন স্থানে ও আত্মীয় স্বজনের বাড়ীতে খোঁজ-খবর নেয়। কিন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে ৪ জুন গাংনী থানায় একটি জিডি করা হয় যার নং ১৬৪। সন্তান হারা পিতার আকুতি কোন সহৃয়বান ব্যক্তি জুলি খাতুন ও জান্নাতি খাতুনের সন্ধান পান তা’হলে সংশ্লিষ্ট থানায় যোগাযোগের বিশেষ অনুরোধ জানিয়েছেন। একইসাথে পুলিশকেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তিনি।
স্টাফ রিপোর্টার: রাজধানীর ধানমন্ডিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত বাসভবন ‘সুধা সদন’ থেকে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) সকালে এই ঘটনা ঘটে।পুলিশ জানা ...
স্টাফ রিপোর্টার: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেট সংলগ্ন কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দুপুর আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।ফায়ার সার্ভিসের মুখপাত্র তালহা ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকতা এমন একটি প্রক্রিয়া যা মানুষের প্রত্যাশা অনুযায়ী সমাজের দর্পণ হিসেবে কাজ করে। তাই সাংবাদিকদের অ্যাক্টিভিস্ট হওয়া উচিত নয়; ...
স্টাফ রিপোর্টার: উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-উত্তর উড়িষ্যা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের ...
সব মন্তব্য
No Comments