পাভেল ইসলাম মিমুল রাজশাহী অফিস: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী সদর আসনে জাসদের মনোনীত প্রার্থী রাজশাহী কলেজের সাবেক
নির্বাচিত জি.এস আব্দুল্লাহ আল মাসুদ সিদ্দিকী শিবলীর সাথে জাতীয় যুবজোট রাজশাহী মহানগর এর মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (০৮ ডিসেম্বর) বিকাল ৫ টায় নগরীর গণকপাড়া ফুড লাভার কনভেনশন সেন্টারে জাতীয় যুবজোট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ
শরিফুল ইসলাম সুজনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি এ্যাড.মজিবুল হক বকু,বিশেষ অতিথি, রাজশাহী জেলা জাসদের সভাপতি প্রদীপ মৃধা,রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু।
জাতীয় যুবজোট রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সুমন চৌধুরী সঞ্চালনায় বক্তব্য রাখেন মহানগর জাসদের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন,সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,জাতীয় শ্রমিক জোট কেন্দ্রীয় কার্যকরী সভাপতি দিজেনন্দ্যনাথ সিংহ,জেলা শ্রমিকদের সাধারণ সম্পাদক শরাফত উল্লাহ,জেলা জাসদ নেতা শামসুজ্জামান শামসু,দপ্তর সম্পাদক গাজী আলমগীর কবির,যুবজোট মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন শাহীন,সৈয়দ জোহর হোসেন রনি,আইন বিষয়ক সম্পাদক পাভেল ইসলাম মিমুল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহীদ হাসান, বাংলাদেশ ছাএলীগ জাসদ রাজশাহী মহানগর সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগ।
সভায় আরো উপস্থিত ছিলেন,জাসদের সিনিয়র নেতা মোঃ ফিরোজ খান,মহানগর সহ সভাপতি পুতুল কান্তি ভট্টাচার্য, শরিফুল ইসলাম,মহানগর জাসদের সহ সভাপতি আশরাফুল ওমর দুলাল,জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক কাবির খান,সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন বাহার,জাসদ নেতা উওর কুমার,জাতীয় যুবজোট রাজশাহী জেলার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ, মহানগর যুবজোটের প্রচার প্রকাশনা বিষয়ক সম্পাদক অলিফ ইসলাম অনিক,প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ফাহিম ফয়সাল সাদ্দাত,কৃষি বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সজীব,পরিবেশ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান,সদস্য ফয়সাল রহমান রানা,বাংলাদেশ ছাএলীগ রাজশাহী মহানগর সমন্বয়ক সোহেল রানা প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাসদ, যুবজোট, শ্রমিক জোট, ছাত্রলীগসহ সহযোগী সংগঠন সমহুকে সুসংগঠিত করে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে কাজ করার আহবান জানান।
মোঃ মুনসুর রহমান: সাতক্ষীরা শহরের বসুন্ধরা মাকের্ট মালিকদের নামে জমি অধিগ্রহণ ও জমির অবকাঠামো ক্ষতিপূরণের অর্থ প্রদান স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়েছে। রবিবার (৬ সেপ্টেম্বর ২৬) সকালে ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও : আইনি সহায়তা সেবা আরও সহজ, দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে ডিজিটাল পদ্ধতি চালুর সম্ভাবনা নিয়ে ঠাকুরগাঁওয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়েছে। এ সময় লিগ্যাল এইডের বর্তমান সেবা ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে বিদ্যুতের কাজ করতে গিয়ে প্রাণ গেল ১৬ বছর বয়সী স্কুলছাত্র মো. পারভেজ ইসলামের।বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আইরমারী নতুনপাড়া এলাকায় ঘটে এ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
সব মন্তব্য
No Comments