মো: ইকবাল হোসেন, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের (জিইউজে) পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে মত বিনিময় সভা ও সাংগঠনিক কার্যক্রম গতিশীল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১১টায় জেলা প্রেসক্লাব গোপালগঞ্জ এর নিজস্ব কার্যালয়ে জিইউজে এর সভাপতি সৈয়দ মুরাদুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জনাব আবুল ফাত্তাহের সঞ্চালনায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় জিইউজে এর সাংবাদিকবৃন্দ বলেন, সাংবাদিক রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। জাতির ক্রান্তিলগ্নে সঠিক তথ্য প্রকাশের মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষার বহি:প্রকাশ ঘটায় তারা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠন করে আমাদের আর্থিক সহায়তার ব্যবস্থা করেছেন। সাংবাদিকদের অধিকার সমুন্নত রাখতে হামলা-মামলা প্রতিরোধ সহ সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তারা।
এসময় উপস্থিত ছিলেন জিইউজে এর সাংবাদিক মো: ফায়েকুজ্জামান, জনাব গোলাম কিবরিয়া, প্রমথ রঞ্জন সরকার, এস. এম তরিকুল ইসলাম, মো: ইকবাল হোসেন, ফারহান লাবিব, জেমস বাড়ৈ, রানা হোসেন, সুমন বালা, মো: জাহিদুল ইসলাম, এস. এম বিপুল বিশ্বাস, সমর বাইন, এস. এম জাহাঙ্গীর হোসেন, অর্জুন বিশ্বাস, কাজী আসলাম উদ্দীন, এস. এম মাহাবুব সুলতান, হাবিবুর রহমান, জনাব শাহীন মোল্ল্যা, সুজিত মৃধা, পঙ্কজ বিশ্বাস, এম. টি রহমান মাহমুদ, রাজিবুর রহমান, কাজী মো: জাহিদুল ইসলাম, মইনুল ইসলাম, আহম্মদ আলী খান, এহসানুর রহমান টুটুল, এস. এম হুমায়ুন কবির এবং জেলা প্রেসক্লাব গোপালগঞ্জ এর সাবেক সভাপতি জনাব ফরিদ আহমেদ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments