সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ জামালপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অফিসে অভিযান পরিচালনা করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক)। এলজিইডি বাস্তবায়নাধীন ৩টি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে তারা অভিযান করেছেন।
মঙ্গলবার (২৯ এপ্রিল) জেলা দূর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের একটি টিম বেলা সাড়ে ১১ টায় জেলা এলজিইডি কার্যালয়ে প্রবেশ করেন। পরে বেলা সাড়ে ১২টার দিকে ওই কার্যালয় থেকে বের হয়ে যায় দুদকের টিম।
জেলা দুদক কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুর ইসলামের নেতৃত্বে এলজিইডি নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদের সাথে জাইকার প্রকল্পের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এসময় খাল পুনঃখনন, রাস্তা নির্মাণ প্রকল্পের সকল তথ্য চেয়েছে দুদক।
দুদকের উপ-পরিচালক জিহাদুর ইসলাম বলেন, 'জাইকার অর্থায়নে জামালপুর সদর উপজেলায় দুটি ও সরিষাবাড়ী উপজেলার একটি খাল খনন প্রকল্পে ব্যাপক অনিয়ম দুর্নীতির অভিযোগ পেয়েছে দুদক। বিষয়গুলো নিয়ে এলজিইডি'র নির্বাহী প্রকৌশলীর সাথে কথা বলেছি। কার্যালয় থেকে ওই প্রকল্পের কাজ তদারকি করা হয়। প্রকল্পে সুনির্দিষ্ট ভাবে বলা রয়েছে সদর উপজেলার শাহাবাজপুর বংশাই খালের ১২.৪০ কিলোমিটার, নান্দিনা ভালুকা শ্রীপুর এলাকায় খালের ২৪ কিলোমিটার এবং সরিষাবাড়ী উপজেলার বড়বাড়িয়া এলাকায় খালের ৩.৮ কিলোমিটার পুনঃ খনন এই তিনটি প্রকল্পে বরাদ্দ ছিল প্রায় ৫ কোটি টাকা। এই ৫ কোটি টাকার প্রকল্পে অনিয়ম দুর্নীতির বিষয়ে তথ্য উপাত্ত যাচাই সংগ্রহ করেছি এবং বিস্তারিত তথ্য দেওয়ার জন্য নির্বাহী প্রকৌশলকে অনুরোধ করেছি। পরবর্তীতে আমরা দুদকের প্রধান কার্যালয়ে প্রতিবেদন পাঠাবো।
জেলা এলজিইডি নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ বলেন, 'সদর উপজেলায় দুইটি ও সরিষাবাড়ী উপজেলার একটি খাল খনন প্রকল্পের কাজ চলমান রয়েছে। ওই কাজের সকল তথ্য এবং মাঠ পর্যায়ের কাজ দেখার জন্য দুদকের একটি টিম এসেছিলো।
ময়মনসিংহ অফিস: শেরপুর সদর উপজেলার হাওরা আমতলা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও ডাম্প ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। বুধবার ২০ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শেরপুর- ...
সৈয়দ মাহামুদ শাওন, রাজশাহী অফিস : তানোর ও মোহনপুর উপজেলার সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ সেতুর দুই পাশের সড়ক দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। ফলে প্রতিদিন চরম দুর্ভোগ নিয়ে চলাচল করছেন দুই উপজেলার হা ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলায় সরকারি খাল পুনঃখনন প্রকল্পকে কেন্দ্র করে বন বিভাগের সামাজিক বনায়নের বিপুলসংখ্যক গাছ কাটার অভিযোগ উঠেছে। ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা-সমাল ...
বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ৩০ পিস ইয়াবাসহ কামালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় আরো দুইজনকে গ্রেপ্তার করা হয়।বুধবার (২০ মে) দুপুরে কামালপুর ইউনিয় ...
সব মন্তব্য
No Comments