স্টাফ রিপোটার: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আলহাজ্ব মো: কামরুল হাসান রিপনের উদ্যোগে গরিব দুঃখী ও দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৮এপ্রিল) ৬৪ নং ওয়ার্ডের মান্নান স্কুল এন্ড কলেজ মাঠ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১০০০ পরিবারের মাঝে এই ঈদ উপহার (শাড়ি-লুঙ্গি) বিতরণ করা হয়।
এ সময় কামরুল হাসান রিপন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যতটুকু পেরেছি করেছি। যার যার জায়গা থেকে সবাই এগিয়ে এলে এই দেশে কেউ আর দরিদ্র থাকবে না। আজকে আমি এগিয়ে এসেছি কালকে আপনি এগিয়ে আসুন। দেখবেন আশে-পাশের সব কিছু বদলে যাবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের সবক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ মানুষের সেবায় নিয়োজিত। করোনার মধ্যে জীবন বাজী রেখে নেতাকর্মীরা মানুষের বাড়ি বাড়ি খাবার পৌঁছে দিয়েছেন। স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী মানুষের পাশে আছে ভবিষ্যতেও থাকবে। তিনি আরও বলেন,বাংলাদেশের মানুষ খুবই ভাগ্যবান, কারণ আল্লাহ আমাদের একজন দানবীর শেখ হাসিনা দিয়েছেন। বঙ্গবন্ধুরকন্যা ও বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানেই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধি। তার হাত ধরেই বাংলাদেশ আজ আধুনিক ও উন্নত হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশিত পথে স্বেচ্ছাসেবক লীগের পথচলা
ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সিফাত সাদেকীন চপলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব কামরুল হাসান রিপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ শফিকুল রহমান পি পি এম। আরও উপস্থিত ছিলেন ৬৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতা মো: সোহাগ মিয়া, ৬ নং ইউনিটের সাধারন সম্পাদক মো: শামীম মিয়া, ৭ নং ইউনিটের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ হুমায়ুন, ৫ নং ইউনিটের সাধারণ সম্পাদক মো: মাহবুব আলম মানিক, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ধর্ম বিষয়ক সম্পাদক রিপন হোসেন, ডেমরা তাঁতী লীগের সভাপতি শরিফুল ইসলাম সজিব, ডেমরা থানা ছাত্রলীগের সভাপতি জয়নাল আবেদীন সৌরভ ও সাধারণ সম্পাদক আসিফ খান, ডেমরা থানা মৎস্যজীবী লীগের আহবায়ক আজাদ খান প্রমূখ।
স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির মহাসচিব, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা এবিএম রুহুল আমিন হাওলাদার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) সকাল ৮টা ২৫ ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল- বাসদ (মার্কসবাদী) বলেছে, আওয়ামী লীগের মতো বিএনপি সরকারও বড় ঋণখেলাপীদের শাস্তি না দিয়ে নানা সুযোগ-সুবিধা দিয়ে পুরস্কৃত করছে।সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী ফোরামে ...
ডেস্ক রিপোর্ট: অনৈতিক ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণের লালবাগ থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী আজমকে বহিষ্কার করা হয়েছে।আজ ৬ সেপ্টেম্বর, শনিবার ঢাকা মহানগর দক ...
চট্টগ্রাম অফিস: লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ বলেছেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বর্তমান সরকারের পতন হবে। শনিবার (৫ সেপ্টেম্বর) ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম ...
সব মন্তব্য
No Comments