ডেস্ক রিপোর্ট : বৃহস্পতিবার (২৯ জুলাই) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র, সচিব স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব এবং স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সচিবের কাছে এ চিঠি পাঠানো হয়।
চিঠিতে বলা হয়, গত ২৭ জুলাই মন্ত্রিপরিষদ বিভাগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহারপূর্বক রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা দেওয়া হবে।
১৮ বছরের বেশি অথচ এনআইডি নেই, এ ধরনের জনগোষ্ঠীকে বিশেষ প্রক্রিয়ায় রেজিস্ট্রেশন সম্পন্ন করে পর্যায়ক্রমে টিকা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনসাধারণকে টিকাদান কেন্দ্রে নেওয়ার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হবে। এ সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চিঠির অনুলিপি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব, সকল বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, সকল জেলা প্রশাসক ও মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিবের কাছেও পাঠানো হয়েছে।
করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সার্বিক পরিস্থিতি নিয়ে গত ২৭ জুলাই সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, এবার টিকা দেওয়ার বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি। ইউনিয়ন পরিষদে টিকা কেন্দ্র স্থাপন করছি। সেখান থেকে ইউনিয়নের সব লোকজন, যারা টিকা নিতে চান বা প্রয়োজন, তারা সেখানে এসে টিকা নিতে পারবেন। এ সুবিধা আমরা করে দিচ্ছি। এনআইডি থাকলেই টিকা নেওয়া যাবে।-আমাদের সময়.কম
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শুধু শিক্ষিত হয়ে চাকরি বা একটি ভালো পদে অধিষ্ঠিত হলেই হবে না; দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। মেধার পাশাপাশি নৈতিকতা, সততা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের ...
স্টাফ রিপোর্টার: মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্ ...
স্টাফ রিপোর্টার: পরীক্ষাসহ সব দিক বিবেচনায় নিয়ে চলতি বছর নয়, আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন শুরু করার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করা হবে। ...
ডেস্ক রিপোর্ট: উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উত্তর অন্ধ্রপ্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে ...
সব মন্তব্য
No Comments