রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে নৌকা প্রতীকে বিজয়ী সংসদ সদস্য ও বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন বঙ্গবন্ধুর ভাগ্নে বরিশাল-১ আসনে বিজয়ী সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন। ৮ জানুয়ারী সোমবার সকালে রাশেদ খান মেনন আগৈলঝাড়া উপজেলার সেরালস্থ বাসভবনে গিয়ে আবুল হাসানাত আব্দুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস,সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো.মনিরুল ইসলাম মনি,জেলা আওয়ামী লীগৈর সদস্য সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহ,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ গোলাম ফারুক,পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা,উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন,সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আ.মজিদ সিকদার বাচ্চু এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারীসহ বানারীপাড়া ও উজিরপুর উপজেলার আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ তার সঙ্গে ছিলেন।
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার আজ ১০ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেন, সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ ...
ডেস্ক রিপোর্ট: ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্য বা দেশে ফেরার ঘোষণার সঙ্গে ভারত সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছেন দেশটির সাবেক ...
স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দায়ের করা অভিযোগের প্রকৃত ঘটনাপ্রবাহ, সরকা ...
স্টাফ রিপোর্টার: সরকার একের পর এক প্রতিশ্রুতি ভঙ্গ করে জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)।বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে জাতী ...
সব মন্তব্য
No Comments