স্টাফ রিপোর্টার: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে অংশ নিতে অন্তত ১৬টি দেশ বাংলাদেশ সরকারের আমন্ত্রণ গ্রহণ করেছে। এসব দেশের পক্ষ থেকে মোট ৫৭ জন দ্বিপাক্ষিক নির্বাচন পর্যবেক্ষক পাঠানো হচ্ছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথসহ গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত পর্যবেক্ষক নির্বাচনী কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।
দ্বিপাক্ষিক পর্যবেক্ষক পাঠানোর ক্ষেত্রে সর্বাধিক প্রতিনিধি দল আসছে মালয়েশিয়া থেকে। দেশটি ১৪ জন পর্যবেক্ষক পাঠাবে, যাদের নেতৃত্ব দেবেন মালয়েশিয়ার নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। এর পরেই রয়েছে তুরস্ক, যারা ১২ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে। তুরস্কের প্রতিনিধি দলে দেশটির সংসদ সদস্যরা থাকবেন এবং দলটির নেতৃত্বে থাকবেন বাংলাদেশের সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।
এ ছাড়া নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করা অন্যান্য দেশগুলো হলো—ইন্দোনেশিয়া (৫ জন), জাপান (৪ জন), পাকিস্তান (৩ জন), ভুটান (২ জন), মালদ্বীপ (২ জন), শ্রীলঙ্কা (১ জন), ফিলিপাইন (২ জন), জর্ডান (২ জন), ইরান (১ জন), জর্জিয়া (২ জন), রাশিয়া (২ জন), কিরগিজস্তান (২ জন), উজবেকিস্তান (১ জন) এবং দক্ষিণ আফ্রিকা (২ জন)।
উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।
নির্বাচন পর্যবেক্ষকদের সমন্বয় কার্যক্রমে যুক্ত সিনিয়র সচিব ও এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ জানান, এ পর্যন্ত প্রায় ৪০০ জন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী কয়েক দিনের মধ্যেই আরও কয়েকটি দেশ তাদের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি চূড়ান্ত করবে।
এদিকে ঘানার সাবেক রাষ্ট্রপতি নান্না আকুফো-আডোর নেতৃত্বে ১৪ সদস্যের একটি কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে। এই দলে আরও রয়েছেন মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী জেফ্রি সালিম ওয়াহিদ, সিয়েরা লিওনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড জন ফ্রান্সিস এবং মালয়েশিয়ার সাবেক সিনেটর রাস আদিবা মোহাম্মদ রাদজি।
অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশন (ইইউ ইওএম)-এর প্রধান পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন লাতভিয়ার ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভার্স ইজাবস। এ মিশনে ইউরোপীয় পার্লামেন্টের আরও অন্তত সাতজন সদস্য থাকবেন। তারা হলেন— লুকাস মান্ডল (অস্ট্রিয়া), লোরান্ত ভিনচে (রোমানিয়া), তোমাশ জদেখোভস্কি (চেকিয়া), লেইরে পাইহিন (স্পেন), শেরবান দিমিত্রিয়ে স্টুর্দজা (রোমানিয়া), মাইকেল ম্যাকনামারা (আয়ারল্যান্ড) ও ক্যাটারিনা ভিয়েরা (নেদারল্যান্ডস)।
প্রসঙ্গত, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০টি সংসদীয় আসনে ৫০টিরও বেশি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ প্রায় দুই হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্টাফ রিপোর্টার: বর্তমান যুগে তথ্যই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তথ্য ব্যবস্থাপনা ও জনসংযোগ কার্যক্রমকে ডিজিটাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্র ...
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের ১৯টি জেলার মানুষের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ঈদযাত্রা যদি নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত হয়, সেটিই আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ।”রবিবার ২৪ মে গাজীপুরে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার দিকে ভবনটিতে আগুন লাগার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বর্তমা ...
সব মন্তব্য
No Comments