ডেস্ক রিপোর্ট: ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চাকেন্দ্র গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার ১৮ বছর পূর্তি উপলক্ষ্যে ২৮ অক্টোবর শুক্রবার উত্তরাস্থ ক্ষুদ্র ও কুটির শিল্প ইন্টটিটিউট মিলনায়তনে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবে দেশের শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদানের জন্য দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর এমেরিটাস ড. অরুণ কুমার বসাক, সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক এবং চিত্রশিল্পী অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে গীতাঞ্জলি সম্মাননা পদক’ ২০২২ প্রদান করা হয়। পদকের সাথে তিনগুনীকে ২৫,০০০/- টাকা করে ৭৫০০০/- টাকা মূল্যের চেক প্রদান করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব মোঃ আতিকুল ইসলাম, উত্তরা ক্লাবের প্রেসিডেন্ট জনাব ফিরোজ আলম ও শিল্প উদ্যোক্তা শহিদুল আলম বিদ্যুৎ, সভাপতিত্ব করেন দেশবরেণ্য শিক্ষাবিদ আ আ ম স আরেফীন সিদ্দিক। স্বাগত বক্তব্য রাখেন গীতাঞ্জলি ললিতকলা একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি, বঙ্গবন্ধু মুক্তমঞ্চ উত্তরার উদ্যোক্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মাহবুব আমিন মিঠু।
স্টাফ রিপোর্টার: নতুন ছবির শুটিং করতে নেপালে গিয়ে বিপাকে বড়পর্দার দুই অভিনেতা খরাজ মুখোপাধ্যায় ও রজতাভ দত্ত। নেপালের চিন সীমান্তঘেঁষা রাসুয়া জেলায় ভয়াবহ হড়পা বান ও ফ্ল্যাশ ফ্লাডের জেরে আটকে পড়েছেন ...
স্টাফ রিপোর্টার: কিংবদন্তি মার্কিন কান্ট্রি সংগীতশিল্পী ডলি পার্টনকে নিয়ে বিশ্বজুড়ে আলোচনা। বিবিসি নিউজ জানিয়েছে, ৮০ বছর বয়সে এই কিংবদন্তি প্রয়াত হয়েছেন। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, "Legenda ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। বাড়ির বিদ্যুতের মেইন লাইনের তার, এসির তারসহ বাইরে রাখা বেশ ...
স্টাফ রিপোর্টার: ‘হৃদয়ে ঢাকা-৪১৬’ উদযাপনকে ঘিরে রাজধানীর ইতিহাস, ঐতিহ্য ও বহুমাত্রিক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী চলচ ...
সব মন্তব্য
No Comments