সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ চলতি বছর গত ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মোট ২২ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুম হিসাবে ইলিশ ধরা, আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় নিষেধ ছিলো।
আইন অমান্য করে নদীতে জাল ফেলেছে কতিপয় জেলেরা। এসময় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ নৌ-থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ দিনে ২৬ জন জেলেকে আটক করেছে এবং ১১ লক্ষ মিটার জাল জব্দ করেছে।
দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ নৌ-থানার দায়িত্বরত সীমানা পার্শ্ববর্তী ইসলামপুর ও মাদারগঞ্জ উপজেলার ব্রহ্মপুত্র যমুনা নদীর শেষ সীমানা পর্যন্ত। যা ইলিশ রক্ষায় প্রতিদিনই তিন উপজেলার নদ-নদীতে নৌ-থানা পুলিশ অভিযান চালায়। ২২ দিনে ২৬ জন জেলে আটক হয়েছে এবং এর মধ্যে ৪ মামলায় ৯ জন আসামী । ৫টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ১৭ জনকে অর্থদন্ড দেওয়া হয়েছে এবং জাল জব্দ হয় ১১ লক্ষ মিটার । যার আনুমনিক মূল্য ৩ কোটি ৩০ লাখ টাকা। নৌকা আটক হয়েছে ১০টি।
বাহাদুরাবাদ নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফজলুল হক মল্লিক বলেন, ইলিশ সংরক্ষণে সর্বোচ্চ টহল ব্যাবস্থা রেখেছিলাম। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। জালের সাথে পাওয়া ইলিশগুলো স্থানীয় গরিব দুঃখী মানুষের মাঝে বিলানো হয়েছে ।
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় অবৈধভাবে সার মজুত ও বেশি দামে বিক্রির অভিযোগে চার ব্যবসায়ীকে অর্থ ও কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁদের কাছ থেকে ২৬১ বস্তা সার জব্দ করা হয়। অভিযানে ...
নেত্রকোণা প্রতিনিধিঃ নেত্রকোণার মদনে পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে ছেলের দা-এর আঘাতে এলাহী (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার ছেলে ইয়াসিনকে (২০) আটক করেছে প ...
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ মতিউর রহমান মোল্লা (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কাঠালিয়া থানা ...
মো. মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা: স্থানীয় পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং টেকসই পানিসম্পদ নিশ্চিতকরণের লক্ষ্যে দেবহাটা উপজেলা পানি কমিটির নিয়মিত ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৮ সেপ ...
সব মন্তব্য
No Comments