বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের ইতিহাস অনেক সমৃদ্ধ ইতিহাস। তাই বঙ্গবন্ধুর হাতে গড়া এই ছাত্রলীগে কখনো মীর জাফরদের স্থান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান। আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষ্যে শনিবার বিকেলে গাজীপুর মহানগর ছাত্রলীগের আয়োজনে এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
ছাত্রলীগ সাধারণ সম্পাদক আরো বলেন, দেশরত্ন শেখ হাসিনা যাঁকে নৌকা মার্কা দিয়ে মনোনিত করেছেন, আমাদের সকলেই যার যার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করে তাকে নিরষ্কুশভাবে জয়যুক্ত করতে হবে। শুধু গাজীপুর মহানগর নয়, বাংলাদেশের যেকোন ইউনিটে শেখ হাসিনার নৌকার বিরুদ্ধে যে কেউ কাজ করার চেষ্টা করে এবং ইনিয়ে-বিনিয়ে ছলে-বলে কৌশলে নিজেদের সমর্থনকে যৌক্তিক বলে আমাদের সামনে উপস্থাপন করে তাদের উদ্দশ্যে বলতে চাই, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে হাতে গড়া এই সংগঠন বাংলাদেশ ছাত্রলীগে মীর জাফরদের কোনো স্থান নেই। মীর জাফরদের ঠিকানা এই ছাত্রলীগের আঙ্গিনায় হবে না। এখনো সময় আছে আপনারা সর্তক হোন, সচেতন হোন। কারন, বাংলাদেশ ছাত্রলীগের একজন নেতা-কর্মীো নৌকার প্রশ্নে বিন্দুমাত্র ছাড় দিবে না।
এ সময় আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লাহকে জয়যুক্ত করার ব্যাপারে নানা দিক নির্দেশনা দেন তিনি।
সম্মেলনে ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে আরো উপস্থিত আরো ছিলেন, শামীম পারভেজ রনি মোহাম্মদ, তামান্না জেসমিন রিভা, তাহসান আহাম্মেদ রাসেল, ফুয়াদ হোসেন শাহাদাত আলফান সরকার পমন, রাকিবুল হাসান রাকিব, রনক জাহান রাইন, সুজন শেখ ও শাহেদ খান প্রমুখ।
স্টাফ রিপোর্টার:সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কার্যপরিধি নিয়ে বিরোধী দলের উত্থাপিত প্রশ্নের জবাবে দেশে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কোনো চেষ্টা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহ ...
স্টাফ রিপোর্টার: অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সংসদকে জানিয়েছেন, ধনী ব্যক্তি ও বড় করপোরেট প্রতিষ্ঠানের কর ফাঁকি রোধে প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করছে সরকার। একই সঙ্গে রাজস্ব আদায়ে স্বচ্ছতা নি ...
রংপুর অফিস: গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ নিরসনের দাবিতে রংপুরে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেলে রংপুর ...
স্টাফ রিপোর্টার: সদ্য প্রয়াত জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা, স্বাধীনতা সংগ্রামী ও বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমপি জননেতা মোশাররফ হোসেনের শোকসভা আজ শনিবার বিকাল ৪টায় নগরীর শহীদ কর্নেল তাহের মিলনায়তনে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments