স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধুর কণ্যা শেখ হাসিনা সরকারের তিন মেয়াদের উন্নয়ন তুলে ধরে রাজধানীর ডেমরায় উঠান বৈঠক শুরু করেছেন ঢাকা-৫ আসনের প্রয়াত চারবারের এমপি হাবিবুর রহমান মোল্লার জেষ্ঠ্যপুত্র আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল। একইসঙ্গে তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার পক্ষে ভোট চেয়েছেন।
বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকালে ডেমরা থানাধীন ৬৮ নং ওয়ার্ডের রসুল নগর এলাকায় আয়োজিত এক উঠান বৈঠকে মেট্রোরেল,উড়ালসড়ক,পদ্মাসেতুসহ সরকারের দৃশ্যমান উন্নয়ন তুলে ধরে তিনি নৌখায় ভোট চেয়েছেন। এ উঠান বৈঠকের আয়োজন করে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মশিউর রহমান মোল্লা সজল বলেন, শেখ হাসিনার সরকার জনবান্ধব সরকার। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সবাই নিরাপদ, শান্তি ও স্বস্তিতে থাকে, দেশও এগিয়ে যায়। জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তাকে চতুর্থবারের মতো নৌকায় ভোট দেয়ার আহ্বান তিনি। সজল বলেন, আওয়ামী লীগ সরকার এ দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছেন। তাই দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবারও শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
সারুলিয়া ইউনিয়নের (সাবেক) ৬নং ওয়ার্ডের সভাপতি জসিম উদ্দিন মজুমদারের সভাপতিত্বে ও ৬৮ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি সাইফ ইকবালের সঞ্চালনায় ওঠান বৈঠকে উপস্থিত ছিলেন বৃহত্তর ডেমরা থানা ছাত্রলেিগর সাবেক সভাপতি কৌশিক আহমেদ জসিম, ৬৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রাথী আজমত আলী, সারুলিয়া ইউনিয়নের সাবেক মেম্বার জসিম উদ্দিন ও নাসির উদ্দিন, ডেমরা থানা কৃষক লীগের সভাপতি ইসমাইল, ৬৬নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আসলাম মিয়া প্রমূখ। এরআগে রসুল নগর এলাকায় আওয়ামী লীগের একটি অফিস উদ্বোধন করেন ডেমরা থানা আওয়ামী লীগের সদ্য বিদায়ী সাধারন সম্পাদক আলহাজ¦ মশিউর রহমান মোল্লা সজল।
স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকাসহ দেশের বেশিরভাগ এলাকায় আজ ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা ও বর ...
স্টাফ রিপোর্টার: ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ৭২তম ধাপে ভারত থেকে প্রায় ৪ হাজার মেট্রিক টন ডিজেল বাংলাদেশে এসে পৌঁছেছে। ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো ৪৭ লাখ ৫ ...
স্টাফ রিপোর্টার: ভারতের নয়াদিল্লিতে সদ্য অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ মনগড়া নয় বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তার বি ...
সব মন্তব্য
No Comments